বাংলায় বিচ ফুটবল! নয়া উদ্যোগ আইএফএ-র

সবুজ ঘাসের সীমানা পার করে অনেক আগেই সমুদ্রসৈকতে বালির ওপর পৌঁছে গিয়েছে ফুটবল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবুজ ঘাসের সীমানা পার করে অনেক আগেই সমুদ্রসৈকতে বালির ওপর পৌঁছে গিয়েছে ফুটবল। কিন্তু পশ্চিমবঙ্গে বিচ ফুটবল! ভাবলেই হয়তো খানিকটা চমকে যাচ্ছেন। কিন্তু চমকে গেলেও এটাই সত্যি, এবার বাংলার সমুদ্রসৈকতগুলিতে বালির ওপর খেলা হবে ফুটবল। এমনটাই উদ্যোগ নিতে চলেছে আইএফএ। আর বাংলার ফুটবল সংস্থার এই নয়া প্রচেষ্টাকে সকলেই স্বাগত জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে রাজ্যে আরও ভালোভাবে ফুটবলের প্রসার ঘটবে।

জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক হলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলার মাটিতে শুরু হতে পারে বিচ ফুটবল। জায়গা হিসেবে আপাতত বকখালির কথা ভেবেছেন আইএফএ-র কর্তা। তবে পরবর্তীকালে দিঘা এবং অন্যান্য জায়গার সমুদ্রসৈকতে এই বিচ ফুটবল প্রতিযোগিতা করার ইচ্ছে রয়েছে তাদের।

কারণ, ভারতের সেইভাবে দেখা যায় না বিচ ফুটবল। তবে গোটা বিশ্বে এই খেলাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যেটি ‘বিচ সকার’ নামে পরিচিত। প্রায় ১৭০টি দেশে এই বিচ ফুটবলের প্রচলন রয়েছে। ফিফাও এই প্রতিযোগিতাটিকে স্বীকৃতি দিয়েছে। প্রতি দু’বছর অন্তর ‘বিচ সকার’ বিশ্বকাপের আয়োজন করে থাকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তথা ফিফা।       

 

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির