বড়সড় দুর্ঘটনা সেবক-রংপো রেল প্রকল্পে, মাটি চাপা পড়ে মৃত ২

কেন বার বার দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে শ্রমিকদের? ইতিমধ্যেই রেলের গাফিলতির অভিযোগে সরব হয়েছে শ্রমিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: পশ্চিমবঙ্গ থেকে রেলপথ সিকিম পর্যন্ত পৌঁছে দিতে বধ্যপরিকর রেল মন্ত্রক। সেই মতো এগোচ্ছে কাজও। সিকিমকে রেলপথে জুড়তে সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় উত্তর-পূর্ব সীমান্ত রেল। নির্মিয়মান এই প্রকল্পেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে কালিখোলায় সেতু নির্মাণের জন্য পিলার তৈরির জন্য মাটি কাটতে খাদে নামে ওই দুই শ্রমিক। এরপরই আচমকা উপর থেকে মাটি চাপা পড়ে যায় ওই শ্রমিকরা। অন্যান্য শ্রমিকরা কোনওমতে দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত দুই শ্রমিকদের নাম সন্তোষ রায় (২৫) এবং কারু ওঁরাও (২৫), প্রত্যেকেই ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা।

রেল সূত্রে খবর, কালিম্পঙ জেলার অধীন কালিখোলা এলাকায় একটি সেতু তৈরির কাজ চলছে। সেখানেই শ্রমিকরা আচমকা মাটি চাপা পড়ে যায়। খবর পেয়েই বিষয়টি খতিয়ে দেখতে রেলের আধিকারিকরা এবং কাজের বরাতপ্রাপ্ত রেলের সহযোগী সংস্থা ইরকনের কর্ণধার ঘটনাস্থলে পৌঁছে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রেল কর্তৃপক্ষ আলাদাভাবে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এই প্রকল্পে এটাই প্রথম ঘটনা নয়। এর আগে গত ১৮ জুন টানেল নির্মাণের সময় নরেশ সোরেন ও সালখু মুর্মু নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। কেন বার বার দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে শ্রমিকদের? ইতিমধ্যেই রেলের গাফিলতির অভিযোগে সরব হয়েছে শ্রমিকরা।

উল্লেখ্য, রেলপথে সিকিমকে জুড়তে ২০২০ সালে নির্মানকাজ শুরু হয়। পাহাড়ি এলাকায় ট্রেন ছোটাতে গোটা রেলপথে ১৪টি টানেল এবং বেশ কয়েকটি ছোট-বড় ব্রিজ তৈরি হচ্ছে। মোট ৪৪ কিলোমিটার রেল পথের মধ্যে ৪১ কিলোমিটার পশ্চিমবঙ্গ ও সাড়ে তিন কিলোমিটার সিকিমের অধীনে থাকবে। কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের দাবি, আগামিদিনে রংপো থেকেও রেললাইন আরও এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। 

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটির আর্থিক তছরুপ মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি