আরজি করের ঘটনায় শাস্তির দাবি জানিয়ে পটের ছবি এঁকে গান গাইলেন পিংলার শিল্পীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,পিংলা: জাস্টিস ফর আরজি কর।আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে পটের ছবি এঁকে গান গাইলেন পিংলার পট শিল্পীরা।আরজি করের ঘটনায় দোষীদের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন রাজনৈতিক দল থেকে ছাত্র , যুবা মহিলা সহ রাজ্যের নানা স্তরের মানুষ। রাজ্য ছাড়িয়ে এই ইস্যু দেশের বাইরে বিদেশের মাটিতেও আছড়ে পড়েছে।সবাই এর একটাই দাবি, “নির্যাতিতার বিচার চাই” প্রতিবাদ, শান্তি মিছিল দিকে দিকে।এবার সেই রেশ এসে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার(Pingla) পটুয়া পাড়ায়।

দেশের নানা সময় নানান ইস্যু নিয়ে তুলি কলমের খোঁচায় পট চিত্র এঁকে গান বেঁধেছেন শিল্পিরা। এবার গোটা দেশ যখন আর জি কর এর ঘটনায় দোষীদের শাস্তির বিচারের দাবিতে সোচ্চার, তখন পিংলার পটুয়া পাড়া কি আর চুপ থাকবে?পশ্চিম মেদিনীপুর জেলার(West Medinipur District) বিখ্যাত পট শিল্পের গ্রাম নয়াতে পট শিল্পীরা তাদের রং তুলিতে চিত্র অঙ্কন করে সুর দিয়ে ‘আরজি কর'(R G Kar) নিয়ে আওয়াজ তুললেন ।

গানটিতে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতনামা পট শিল্পী বাহাদুর চিত্রকর(Bahadur Chitrakar)। এছাড়াও সাবিনা চিত্রকর, রুপসানা চিত্রকর, নাজিরা চিত্রকর, রাজেশ চিত্রকর এবং নাজরা চিত্রকর একত্রে সুর দিয়ে আরজি করের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বিচার চাইলেন।পটচিত্রের মাধ্যমে গ্রামীণ জীবন ও সংস্কৃতির বর্ণনা দেওয়ার পাশাপাশি এবার গানের মাধ্যমেও সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন পট শিল্পীরা। তাঁদের দাবি, “সঠিক বিচার পাক নির্যাতিতা, স্বাধীনতা পাক নারী সমাজ। আর যেন কোন মায়ের কোল শূন্য না হয়।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি