শাস্তি! পরপর দু’বছর পাক সফরে যেতে হবে নিউজিল্যান্ডকে

গত টি-২০ বিশ্বকাপের আগেই পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত টি-২০ বিশ্বকাপের আগেই পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। পাকভূমিতে পৌঁছেও খেলা শুরুর দিন সকালে নিরাপত্তা ব্যবস্থার নিয়ে প্রশ্ন তুলে সিরিজ না খেলেই চলে এসেছিল কিউয়ি ব্রিগেড। নিউজিল্যান্ডের সরকার নাকি গোয়েন্দা বিভাগের কাছ থেকে জানতে পেরেছিল মাঠে নামলে ক্রিকেটারদের ওপর জঙ্গি হামলা হতে পারে। তাই দ্রুত বিমান ধরে দেশে ফিরেছিল ব্ল্যাক ক্যাপসরা। ইমরান খান ফোনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে খেলার অনুরোধ জানালেও লাভ হয়নি। যার ফলে গোটা বিশ্বের কাছে ফের একবার মুখ পুড়েছিল পাকিস্তানের।

পাশাপাশি, কিউয়ি ক্রিকেটারদের এই কাজের জন্য তৈরি হয়েছিল বিপুল বিতর্কও। পাক ক্রিকেট বোর্ড (পিসিবি) এই জন্য আইসিসি-র কাছে অভিযোগও জানিয়েছিল। কিউয়িদের এই কার্যকলাপ নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়ও। তাই সেই বিতর্ক মেটাতে এবং সমালোচকদের জবাব দিতে পরপর দু’বছর পাক সফরে যেতে চলেছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম।

জানা গিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে একবার আর ২০২৩ সালের এপ্রিলে ফের একবার পাকভূমিতে সিরিজ খেলতে যাবে কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি। প্রথম দফায় বাবর আজমদের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট এবং ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ব্ল্যাকক্যাপসরা। এরপর দ্বিতীয় দফায় ইমরান খানের দেশে গিয়ে ৫ ম্যাচে ওয়ান ডে এবং ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে কিউয়ি ব্রিগেড।      

পিসিবি-র চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছেন, নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে বৈঠকের পর আমি খুবই সন্তুষ্ট। ওরা বিতর্ক মেটাতে চাইছে। তাই দু’দফায় পাকিস্তানে খেলতে আসতে চাইছে’।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির