Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বীরকে প্রাণে বাঁচিয়ে গর্বিত জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি,ফালাকাটা : শাবক হাতিকে প্রাণে বাঁচিয়ে নজির তৈরি করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বুধবার সেই প্রয়াসের কথা গর্ব করে প্রকাশ করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান(Jaldapara National Park) কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া তোর্সা নদীতে একটি হাতির শাবককে ভেসে যেতে দেখেন বনকর্মীরা। আশ পাশে মা হাতি বা কোন হাতির পাল ছিল না। খরস্রোতা তোর্সা থেকে শাবক হাতিকে(Baby Elephant) উদ্ধার করে পিলখানায় নিয়ে আসেন জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা। শখ করে বন দপ্তর(Forest Department)সেই হাতির নাম দেয় বীর। দুধের শাবক হাতিকে পিলখানায় এনে ফিডিং বোতলে ল্যাকটোজেন খাওয়াতে শুরু করেন বনকর্মীরা। ধীরে ধীরে একটি বাচ্চা শিশুর মতোই আদর যত্নে বড় হতে থাকে ‘বীর’। এখন বীরের বয়স চার বছর। তবে সেদিনের বীর আর আজকের বীরের চেহারায় পার্থক্য অনেক । পিলখানা এখন তাঁর ঘরবাড়ি। বন কর্মীদের সঙ্গে তার এখন দারুন বন্ধুত্ব। তাদের সঙ্গেই সময় কাটায় বীর ।

খেলাধুলা থেকে রাগ অভিমান এখন বীরের পিলখানার বনকর্মীদের ঘিরে। সেখানকার বন কর্মীরাও বেজায় খুশি এই বাচ্চা হস্তি শাবকটিকে লালন পালন করে। অন্যদিকে, মানুষের ‘অত্যাচারে’ বর্ষার ভরা নদী পার হয়ে সদ্যোজাতকে নিয়ে চাঁদড়ার জঙ্গলে আশ্রয় নিল হস্তিনী।হাতি মৃত্যুর পর ঝাড়গ্রাম বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।এখনও ঝাড়গ্রামে হাতি মৃত্যুর রেশ কাটেনি। তবে এরই মাঝে দেখা গেল এক অন্য ছবি। সদ্যোজাত শাবককে নিয়ে ভরা নদী পার হতে হল হস্তিনীকে। নেপথ্যে মানুষের ‘অত্যাচার’। মানুষের তাড়া খেয়ে বাধ্য হয়ে ঝাড়গ্রাম বন বিভাগের মানিকপাড়া রেঞ্জের(Manickpara Range) চিথলবনী এলাকা থেকে কংসাবতী নদী পেরিয়ে মেদিনীপুর বন বিভাগের চাঁদড়ার জঙ্গলে প্রবেশ করে। যা দেখে কার্যত থ পশুপ্রেমীরা। প্রশ্ন উঠছে, কেন হাতি দুটিকে ওখানে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা করল না বন দফতর? কেন আটকানো গেল না মানুষের ভিড়? ঝোপের মধ্যে ঢুকে ভিডিও এবং উত্ত্যক্ত করার চিত্র ফের দেখা গেল। যদিও মানিকপাড়া রেঞ্জ আধিকারিক সব্যসাচী হাজরা বলেন, “ওই হাতি দুটি কলাইকুন্ডা থেকে চাঁদড়ার দিকে যাচ্ছিল।

দিনের আলো ফুটে যাওয়ায় একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয়। মানুষজন চিৎকার চেঁচামেচি করছিলেন। আমাদের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতি দুটিকে নিরাপদেই রেখেছিলেন। পরে হাতি দুটি কংসাবতী নদী পেরিয়ে চাঁদড়া রেঞ্জের দিকে চলে যায়। হাতি দুটিকে তাড়ানো হয় নি।” জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার অধিকাংশ জঙ্গল এলাকায় বসবাস হাতিদের। কিন্তু জঙ্গলে থাকা কার্যত দায়ী হয়ে উঠছে দলমাদের। কারণ জঙ্গলে খাদ্যাভাব এবং লোকালয়ে এলে মানুষের তাড়া। চলতি মাসে জ্বলন্ত শলাকা বিদ্ধ হয়ে মৃত্যু হয় এক স্ত্রী হাতির। সেই রেশ এখনও কাটেনি। তবে মানিকপাড়া রেঞ্জে থাকা শাবক সহ হাতিকে বিরক্ত করার ছবি সামনে এসেছে। ভরা নদী পেরিয়ে বাধ্য হয়ে মানিকপাড়া রেঞ্জ থেকে মেদিনীপুরের চাঁদড়া রেঞ্জে প্রবেশ করেছে শিশু শাবক সহ হস্তিনীটি। তবে সতর্ক ছিল মেদিনীপুর বনবিভাগের চাঁদড়া রেঞ্জ। বনকর্মীরা কংসাবতী নদী থেকে হাতি দুটিকে কার্যত ব্যারিকেড করে জঙ্গলে পৌঁছে দেয়। সাহায্য নিয়েছিল গুড়গুড়িপাল থানার পুলিশের। এলাকায় মাইকিং করা হয় হাতিকে উত্ত্যক্ত না করার। তবে দিনের বেলায় হাতি লোকালয়ে আশায় ভিড় জমান কয়েক হাজার উৎসুক জনতা। ফলে বন দফতরের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, হাতিকে উত্ত্যক্ত করলে এবং চলাচলে বাধা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিন দুপুরবেলা সুস্থভাবে চাঁদড়ার শুকনাখালির জঙ্গলে প্রবেশ করে হাতিটি। চাঁদড়া রেঞ্জের আধিকারিক সৈকত বিশ্বাস বলেন, “শাবককে নিয়ে হস্তিনী নদী পেরোনোর পরই বনকর্মীরা ব্যারিকেড তৈরি করে। যাতে মানুষজন তার দিকে পাথর না ছোঁড়ে বা উত্ত্যক্ত না করে। কোনোভাবে চাপ সৃষ্টি করা হয় নি হাতিটিকে জঙ্গলে পাঠানোর জন্য। হাতি দুটি নিজের মরজিতে কয়েক ঘণ্টা পর কৃষি জমি পেরিয়ে জঙ্গলে প্রবেশ করেছে। শাবক সহ হস্তিনী সুস্থ রয়েছে।”গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে বন দফতর।

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা