আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কঠিন পদক্ষেপ নেওয়া হয়নি’, নারী নির্যাতন নিয়ে মোদিকে তোপ খাড়গের

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন গোটা দেশজুড়ে ঘটছে  নারী নির্যাতন। তবে তা কোন কঠোর ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় সরকার এই নিয়ে  এবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘ নরেন্দ্র মোদি লালকেল্লা থেকে তাঁর ভাষণে নারী নির্যাতন নিয়ে মন্তব্য করলেও মহিলাদের বিরুদ্ধে অপরাধ রোধে কঠিন পদক্ষেপ নেয়নি। শুধু দেওয়ালের মধ্যে ‘বেটি বাঁচাও’ লিখে  নয়, ‘মেয়েদের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে’।

পাশাপাশি খাড়গে আরও লেখেন,’ নারীর সুরক্ষা নেই, ভয়মুক্ত পরিবেশ দরকার। কারণ, দেশে প্রতি ঘণ্টায় ৪৩টি নারী নির্যাতনের ঘটনা রেকর্ড আছে। মহিলাদের বিরুদ্ধে  এই অপরাধ একটি গুরুতর ঘটনা । আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এটি সমাধান করতে হবে। ‘

এছাড়াও  কংগ্রেস সভাপতি প্রশ্ন তুলেছেন, ‘২০১৩ সালে পাস হওয়া কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা (প্রতিরোধ, নিষিদ্ধকরণ ও প্রতিকার) আইনগুলি কী কার্যকর হচ্ছে ? মহিলারা কী আদৌ  ভয়মুক্ত পরিবেশে রয়েছেন?’ বলা বাহুল্য, কিছু দিন আগেই খুন ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাতে বিশেষ কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কেন্দ্রের তরফে। এই আবহে   এবার নারী সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি।

Published by:

Share Link:

More Releted News:

হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার, বাড়ি থেকে সরানো হল নিরাপত্তারক্ষীদের

‘বন্ধু ট্রাম্প’-এর অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা নিয়ে মুখ খুললেন মোদি, কী বললেন…..

করজোড়ে দেবীকে প্রণাম করেই মন্দিরে দুঃসাহসিক চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

প্রয়াত কিংবদন্তি ফটোসাংবাদিক রঘু রাই, শোকস্তব্ধ শিল্পমহল

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ