কবিতার জামিন নিয়ে বেফাঁস মন্তব্য করে সুপ্রিম তোপে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতার জামিন নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেঁসে গেলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘মনে রাখবেন গতকাল বুধবারই মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্যসচিবকে (বন ও রাজস্ব) আমরা আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছি।’

গত মঙ্গলবারই দিল্লি আবগারি কেলেঙ্কারি নীতি মামলায় তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতার জামিন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত। মুদ্রা পাচার নিয়ন্ত্রণ আইনে মহিলাদের জামিনের ক্ষেত্রে যে বিশেষ ধারা রয়েছে ওই ধারাতেই জামিন মঞ্জুর করেছিল বিচারপতি বিআর গাভাই ও কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালত থেকে জামিন পেয়ে বুধবারই তিহাড় জেল থেকে ছাড়া পেয়ে হায়দরাবাদে পৌঁছেছেন কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা। আর রাজনৈতিক প্রতিপক্ষ দলের নেত্রীর জামিন নিয়ে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি। কটাক্ষের সুরে তিনি বলেছিলেন, ‘বিজেপি ও ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) গোপন আঁতাতের ফলেই জামিন পেয়েছেন কবিতা।’

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার এক মামলার শুনানির সময়েই রেভন্থ রেড্ডির মন্তব্য নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন বিচারপতি বিআর গাভাই, বিচারপতি কেভি বিশ্বনাথন ও বিচারপতি পি কে মিশ্র। ক্ষুব্ধ কণ্ঠে বিচারপতি বিআর গাভাই বলেন, ‘সাংবিধানিক পদে বসা কোনও ব্যক্তির মুখে এমন মন্তব্য কাম্য নয়। কী করে একজন সাংবিধানিক পদে বসা ব্যক্তি বলতে পারেন আমরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে রায় দিচ্ছি? রাজনৈতিক ব্যক্তি এবং বিচার ব্যবস্থার সঙ্গে জড়িতরা পরস্পরের প্রতি সম্মান দেখাবেন এটাই কাম্য। আমরা কী কোনও আদেশ দেওয়ার আগে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব?’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের