শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলার সেঞ্চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনও পর্যন্ত ১০০টি খুনের মামলা দায়ের হয়েছে। তার মধ্যে আটটি মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর ৯২টি মামলা দায়ের হয়েছে দেশের বিভিন্ন থানায়। যদিও প্রতিদিনই যেভাবে মুজিব কন্যার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে, তাতে মোট মামলার সংখ্যা ডাবল কিংবা ট্রিপল সেঞ্চুরি ছাড়াতে পারে।

কোটা আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। পাকিস্ততানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা দেশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারান অনেকে। শেষ পর্যন্ত গত ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে গদি ছাড়তে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রাণে বাঁচতে বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন।

গত ১৩ অগস্ট থেকে বিভিন্ন জায়গায় দায়ের হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা। তার পর থেকে প্রতিদিনই লাগাতার মামলা দায়ের চলছে।  ১৪ অগস্ট একটি, ১৫ অগস্ট তিনটি, ১৬ অগস্ট ঢাকা ও বগুড়ায় পৃথক দুটি, ১৭ অগস্ট ঢাকা ও চট্টগ্রামে পৃথক তিনটি, ১৮ অগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আটটি, ১৯ অগস্ট ঢাকা ও চট্টগ্রামে চারটি, ২০ অগস্ট ঢাকা, বগুড়া, জয়পুরহাট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জে ১০টি, ২১ অগস্ট ঢাকায় পাঁচটিসহ গাজীপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা, আশুলিয়া ও চট্টগ্রামে ১০টি, ২২ অগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ১০টি, ২৩ অগস্ট ঢাকা-সহ সারাদেশে ১৪টি এবং ২৫ অগস্ট বিডিআর বিদ্রোহের ঘটনাসহ দুটি ছাড়াও রাজধানীতে আরও ১০টি মামলা হয়।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর