‘শিক্ষারত্ন’ পাচ্ছেন সাহুডাঙ্গীহাট পি কে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি,সাহুডাঙ্গীহাট:২০২৪ সালের পশ্চিমবঙ্গ সরকারের ‘শিক্ষারত্ন’ পাচ্ছেন রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গীহাট পিকে রায় হাই স্কুলের(P. K. Roy High School) প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী(Pradip Chowdhury)। ১৯৯৯ সালে বিজ্ঞান বিষয়ে সহ-শিক্ষক হিসেবে শিক্ষক জীবন শুরু করেন এই স্কুলে। এরপর ২০১৯ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন প্রদীপবাবু। দায়িত্ব নেওয়ার পর থেকেই এই স্কুলের শিক্ষার পরিবেশের মান উন্নয়নে কাজ শুরু করেন সকল শিক্ষকদের সাথে নিয়ে। এর ফলস্বরূপ বিগত কয়েক বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে পাশের হার আগের তুলনায় অনেক ভালো ফল করে এই স্কুলের ছাত্র-ছাত্রীরা। পড়াশোনার সাথে সাথে খেলাধুলা,ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা সহ শিক্ষার নানান বিষয়ে এই স্কুল জলপাইগুড়ি জেলার অন্যতম স্কুলে পরিণত হয়।

স্কুলের পরিকাঠামো উন্নয়নে তিনি স্কুল পরিচালন সমিতির সদস্যদের নিয়ে এলাকার ব্যবসায়িক সংস্থা, শিক্ষানুরাগী,এলাকার বিধায়ক,পঞ্চায়েত সমিতির সভাপতি,পঞ্চায়েতের প্রধান সহ সকলের কাছেই আবেদন করেন সাহায্য করার জন্য। বিধায়ক,পঞ্চায়েত সমিতির সভাপতি,এলাকার প্রধান সহ সকলেই সাহায্য করেছেন । ফলস্বরূপ তিনি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আলাদা কর্পোরেট ধাঁচের শৌচালয়, কয়েকশ ছাত্রছাত্রী একসাথে বসে খেতে পারবে এমন আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত ডাইনিং রুম,মুক্ত মঞ্চ, সকল সুযোগ সুবিধাসহ কনফারেন্স রুমের ব্যবস্থা, সাউন্ড সিস্টেম, সিসিটিভি ক্যামেরা সহ একটি আধুনিক জেলা পর্যায়ের ইস্কুলের সকল সুযোগ সুবিধায় পাওয়া যায় এখন সাহুডাংগী হাট পিকে রায় হাই স্কুলে।

সর্বোপরি এই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ রক্ষায় প্রায় ২৪০০ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা সকলেই মেনে চলেন স্কুলের ডিসিপ্লিন।শিক্ষারত্ন পাওয়ার ব্যাপারে প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী জানান এই পুরস্কার আমাদের সকলের,আমাদের স্কুলের সকল ছাত্র-ছাত্রী,প্রাক্তন ছাত্র ছাত্রী এবং সকল শিক্ষক-শিক্ষিকাদের মিলিত প্রয়াসই এই ‘শিক্ষা রত্ন'(Sikha Ratna)। এই সম্মান পেয়ে আমাদের আরো দায়িত্ব বেড়ে গেল এখনো কয়েকটি কাজ বাকি রয়েছে, আমাদের সকলকেই সেই কাজগুলি করতে হবে। বিদ্যালয় এর প্রধান শিক্ষকের ‘শিক্ষারত্ন’ পাওয়ায় খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী।

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই স্পেশাল পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা