বোমা হুমকির কারণে ঘুরিয়ে দেওয়া হল হায়দরাবাদগামী ইন্ডিগোর বিমানকে

যাই হোক, নাগপুরে অবতরণের পরে সমস্ত যাত্রীদের সেখানে নামিয়ে দেওয়া হয়, ও বাধ্যতামূলক ভাবে নিরাপত্তা পরীক্ষা শুরু হয়। আর নাগপুরে যাত্রীদের সহায়তা এবং জলখাবার প্রদান হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিমান সংস্থা ইন্ডিগোকে বোমা হুমকি। যার ফলে জব্বলপুর থেকে হায়দরাবাদের ইন্ডিগো বিমানকে নাগপুরে ঘুরিয়ে নেওয়া হয়েছে। দিন কয়েক আগেই এয়ারলাইন্সের পাইলট বোমার হুমকি পেয়েছিল। এর কয়েক দিনের মধ্যে আবারও বোমা হুমকি পেল ইন্ডিগো।

বোমার হুমকি পাওয়ার পর রবিবার আতঙ্কিত হয়ে জব্বলপুর থেকে হায়দরাবাদের ইন্ডিগো বিমানকে নাগপুরে ঘুরিয়ে নেওয়া হয়েছে। এয়ারলাইন অনুসারে, ইন্ডিগো ফ্লাইট নম্বর 6E 7308 ফ্লাইটটির জব্বলপুর থেকে হায়দরাবাদে যাওয়ার কথা ছিল, কিন্তু বোমার হুমকির কারণে ফ্লাইটটিকে নাগপুরে ডাইভার্ট করে নেওয়া হয়। যাই হোক, নাগপুরে অবতরণের পরে সমস্ত যাত্রীদের সেখানে নামিয়ে দেওয়া হয়, ও বাধ্যতামূলক ভাবে নিরাপত্তা পরীক্ষা শুরু হয়। আর নাগপুরে যাত্রীদের সহায়তা এবং জলখাবার প্রদান হয়েছিল। এবং এয়ারলাইন্সের থেকে জানানো হয়, এরকম অসুবিধার জন্যে তাঁরা আন্তরিকভাবে দুঃখিত।

বোমা হুমকির পরে তিরুঅনন্তপুরম বিমানবন্দরে ইন্ডিগো ফ্লাইট নম্বর 6E 7308 ফ্লাইটটিকে অবতরণ করানো হয়। তবে পরে জানা যায়, বোমা হুমকিটি ফেক ছিল। বিমান সংস্থার সঙ্গে কেউ প্রতারণা করেছে।একজন পুলিশ কর্মকর্তা জানান, একটি কাগজে বোমার হুমকি বার্তা লেখা ছিল, যা বিমানের বাথরুমে পাওয়া গেছে। তবে, নিরাপত্তা সংস্থাগুলির দ্বারা পুঙ্খানুপুঙ্খ চেক করার পরে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, দুপুর ২টায় ফ্লাইটটি আবার যাত্রা শুরু করেছে।

 

‘অন্য কাউকে ভালোবাসি’, বলতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি