আইপিএস অফিসারের মেয়ের রহস্যমৃত্যু, লখনউ হোস্টেলে ছড়িয়েছে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লখনউয়ের রাম মনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটির হোস্টেলে ছাত্রীর রহস্য মৃত্যু। নিহত ওই ছাত্রী হলেন ১৯ বছরের আনিকা রাস্তোগি । বর্তমানে তিনি এলএলবির তৃতীয় বর্ষের ছাত্রী। এদিন তাকে অচেতন অবস্থায় হোস্টেলের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এরপর আনিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। 

জানা গিয়েছে, নিহত ওই ছাত্রী হলেন আইপিএস সন্তোষ রাস্তোগির মেয়ে। যিনি বর্তমানে দিল্লিতে এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) আইজি হিসেবে কর্মরত রয়েছেন।  হোস্টেলের এক  বন্ধু জানিয়েছে, ‘ কাল রাতে আনিকা ঘরে ঢুকেছিল। এরপর তাকে অনেকবার ডাকাডাকির পর খোলেনি দরজা। তাই বাধ্য হয়ে আমরা দরজা ভেঙে ঘরে ঢুকি। আর তখনই দেখি আনিকা ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছে।‘

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। ওই রিপোর্ট সামনে না আসা পর্যন্ত কোন কারণ জানা যাবে না। আনিকার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন বেশ উদ্বিগ্ন । পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে । ইতিমধ্যেই আনিকার মৃত্যুর খবর পরিবারের সকলকে জানান হয়েছে। একথায় আনিকার রহস্যজনক মৃত্যুতে হতবাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অধ্যাপকেরা।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি