কৃষ্ণগঞ্জে নাবালিকা ধর্ষণকাণ্ডে পুলিশের জালে গ্রেফতার মূল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: কৃষ্ণগঞ্জে নাবালিকা ধর্ষণকাণ্ডে পুলিশের জালে গ্রেপ্তার মূল অভিযুক্ত।তোলা হল আদালতে।দোকানে জিনিস কিনে দেবার নাম করে, ডেকে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করার ঘটনা ঘটে নদিয়ার কৃষ্ণগঞ্জের(Krishnaganj) ভজন ঘাটে। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, তাদের পরিবারের নাবালিকা কন্যাকে খাবারের প্রলোভন দেখিয়ে এলাকারই প্রতিবেশী এক যুবক তাদের কন্যার মুখে রুমাল দিয়ে পাসের কলাবাগানে(Banana Garden) নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর অত্যাচারের জন্য অচৈতন্য অবস্থায় ওই নাবালিকা কন্যা কলাবাগানে পড়ে থাকে।

এরপর দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত্রে বেলায় অচেতন অবস্থায় ওই নাবালিকা কন্যাকে উদ্ধার করে পরিবারের লোকজন। পরবর্তীতে ওই নাবালিকা বাড়িতে সবকিছু খুলে বলে এবং এও জানায় যে অভিযুক্ত যুবক মুকুল সর্দার তার কিছু আপত্তিকর ছবি মোবাইলে তুলে রেখেছে এবং বলেছে যদি এই ঘটনা কেউ জানতে পারে তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে। এরপর পরিবারের লোক তড়িঘড়ি কৃষ্ণগঞ্জ থানায়(krishnaganj P.S.) এসে অভিযুক্ত মুকুল সর্দারের নামে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে দেয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

এরপর ওই অভিযুক্ত যুবক মুকুল সর্দারের(Mukul Sardar) ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করলে পুলিশে আসে বড় সাফল্য ।অভিযুক্ত মুকুল সর্দার এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এবং তার মোবাইলের লোকেশন সেখানেই দেখায়। তারপরেই তড়িঘড়ি কৃষ্ণগঞ্জ থানার পুলিশ রবিবার সন্ধ্যা নাগাদ বাগদা থেকে অভিযুক্ত মুকুল সর্দারকে গ্রেফতার করে। এরপর কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসা হয়। যদিও পুলিশ সূত্রে খবর সোমবার অভিযুক্তকে আদালতে পেশ করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’