জল্পনার অবসান, এটিকে মোহনবাগানের কোচ ফেরান্ডোই

গত রবিবারই বিষয়টা সকলে জেনে গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবারই বিষয়টা সকলে জেনে গিয়েছিল। সরকারিভাবে ঘোষণা হওয়ার অপেক্ষাতে ছিল সবাই। সেই অপেক্ষার অবসান ঘটল সোমবার সন্ধ্যায়। কোচ হিসেবে জুয়ান ফেরান্ডোর নাম ঘোষণা করল এটিকে মোহনবাগান। মঙ্গলবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সবুজ-মেরুনের ডাগআউটে দেখা যাবে তাঁকে। ফলে বাগানের দায়িত্ব নেওয়ার পরই পরীক্ষার মুখে পড়তে হচ্ছে এই স্প্যানিশ কোচকে। 

মেরিনার্সদের কোচ হওয়ার পর ফেরান্ডো জানান, ‘এই দলের জন্য আমি প্রথম দিন থেকেই নিজের ১১০ শতাংশ দেব। আশা করছি খুব দ্রুত সমর্থকরা ভালো ফুটবল দেখতে পাবেন এবং উচ্ছ্বাস করার সুযোগ পাবেন। দলেকে ঘুরিয়ে দাঁড় করানোই হল আমার প্রথম চ্যালেঞ্জ। সেই জন্য কাজ শুরু করে দিয়েছি’।

গত রবিবার টুইট করে এফসি গোয়ার কর্ণধার লিখেছিলেন যে, ‘ভীষণ হতাশার সঙ্গে জানাচ্ছি যে হুয়ান ফেরান্ডো আমাদের কাছে পদত্যাক পত্র পাঠিয়েছেন এবং রিলিজ লেটার চেয়েছেন। এটিকে মোহনবাগানে যোগ দিতে যেন কোনও অসুবিধা না হয় সেই জন্যই উনি রিলিজ চেয়েছেন। এটিকে মোহনবাগান বিশাল পরিমান অর্থ দিয়েই ফেরান্ডোকে কোচ করছে’। 

জানা গিয়েছে, ফেরান্ডোর ওপর বিশেষ নজর ছিল সবুজ-মেরুন কর্তাদের। তাঁকে আনার জন্য নাকি মুখিয়ে ছিল এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। আর ফেরান্ডোর পারফরম্যান্সে খুব একটা খুশি নয় গোয়া টিম ম্যানেজমেন্ট।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর