বুকিং বাতিল করতেই অটো চালকের হাতে হেনস্থার শিকার মহিলা যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে  ঘটল চাঞ্চল্যকর ঘটনা। একজন মহিলা অ্যাপের মাধ্যমে বুক করা অটো বাতিল করতেই পড়তে হল নির্যাতনের মুখে। অভিযোগ উঠেছে প্রথমে অভিযুক্ত অটো চালক ওই মহিলাকে শ্লীলতাহানি করেন । শুধু তাই নয় পরে তাঁকে নানান কটূক্তি করতে থাকে অটো চালক।

সংবাদ মাধ্যমের তরফে জানা গিয়েছে, বুধবার বেঙ্গালুরুর এক মহিলা তাঁর বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য অ্যাপের মাধ্যমে দুটো অটো বুক করেছিলেন। আর বুক করার পরেই চলে আসে একটি অটো। তাই অন্য আরও  একটি বুক করা অটো বাতিল করে দেন ওই মহিলা। এরপরেই বাতিল করা অটো চালক ওই মহিলার পিছনে  ধাওয়া করেন। আর সেটা বুঝতে পেরেই ওই মহিলা অটো চালককে দেখে চিৎকার করতে থাকে। এই ঘটনার পরেই চালক এসে তাকে জিজ্ঞাসা করেন,  যে অটোটি তার বাবার কিনা। এর পাশাপাশি তিনি মহিলার সঙ্গে অভদ্র আচরণ করতে থাকেন । নির্যাতিতা ঘটনার ভিডিও করতে শুরু করলে অভিযুক্ত অটো চালক তাকে হুমকি দেয় এবং তার মোবাইল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।

এই ঘটনা প্রসঙ্গে মহিলা জানান, তিনি প্রতিবাদ করলে অটো চালক সবার সামনে তাকে চড় মারেন । শুধু তাই নয় পরে চপ্পল দিয়ে তার ওপরও হামলা চালান। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘটনার ভিডিও শেয়ারও করেছেন ওই মহিলা। এই ঘটনার পর এডিজিপি জানিয়েছেন, ‘এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।  অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অ্যাপ সংস্থাকে।‘

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই