Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘যুদ্ধে নিহত অসুরদের প্রাণ ফিরিয়ে দিত’ জেনে নিন কে ছিলেন এই দেবতা ? কীভাবে সঞ্জীবনী মন্ত্রের বর লাভ করেছিলেন ?

Share:

কে ছিলেন শুক্রাচার্য : শুক্রাচার্য হলেন ঋষি ভৃগু ও কাব্য/দিব্য মাতার পুত্র শুক্র। মনে করা হয়, যিনি সপ্তর্ষিদের অন্যতম ঋষি।প্রাচীন ভারতে মহান ঋষিদের তালিকায় রয়েছে শুক্রাচার্য। তিনি অসুর ও দানবদের গুরু হিসেবে শিক্ষা দিয়েছিলেন। তাই তিনি দৈত্য গুরু নামেও পরিচিত ছিলেন।  অন্যদিকে শুক্রাচার্যকে হিন্দু ধর্মের সর্বোচ্চ শিক্ষকও বলা হয়। হিন্দু পুরাণ অনুসারে, শুক্রাচার্য তাঁর গুণাবলী এবং জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। তাঁকে আদর্শ শিক্ষকও বলা হয়ে থাকে। বিভিন্ন বিষয়ে তাঁর ঐশ্বরিক জ্ঞান ছিল তাই তাঁকে সর্বোচ্চ শিক্ষকও বলা হয়। আবার মনে করা হয় তিনিই হলেন শুক্র গ্রহের দেবতা।

কীভাবে মৃতদের দেহে প্রাণের সঞ্চার করতেন : কারণ তাঁর কাছে ছিল সঞ্জীবনী মন্ত্রের জ্ঞান। এই জ্ঞানই  একমাত্র মৃতদেহের মধ্যে প্রাণের সঞ্চার করতে পারে। যুদ্ধক্ষেত্রে শক্তিশালি অসুররা নিহত হলে তাঁদের দেহে প্রাণ সঞ্চার করতেন তিনি। এভাবেই অসুরদের পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত করতেন।

কীভাবে এই বর পেলেন শুক্রাচার্য : তবে এই জ্ঞান অর্জন অতটাও সহজ নয় অর্জন করা। কোন গ্রন্থে লেখা নেই। এটি কেবল বর লাভের মাধ্যমেই সম্ভব ছিল। এর জন্য কঠিন তপস্যা করতে লাগলেন তিনি।

দেবতা ও অসুরদের মধ্যে প্রায়ই যুদ্ধ হতো। ফলে বহু অসুর প্রাণ হারান। এটি গুরু শুক্রাচার্যকে গভীরভাবে শোকাহত করেছিল। তাই তিনি কঠোর তপস্যা করতে শুরু করলেন। ভগবান শিবের কাছে সঞ্জীবনী মন্ত্র লাভের জন্য গভীর বনে গিয়েছিলেন। তিনি এই আশীর্বাদ লাভের জন্য গাছের মধ্যে উল্টো ঝুলে কঠিন তপস্যা করতে শুরু করলেন। এমনকী তিনি খাবার বা পানীয়ও পান করেন নি।

অন্যদিকে তাঁর এমন কঠিন ধ্যান দেখে চিন্তিত হয়ে পড়লেন দেবকুল। তাই ধ্যান বন্ধ করতে দেবতা ইন্দ্র তাঁর মেয়ে জয়ন্তীকে পাঠালেন। শুক্রাচার্য যেহেতু গাছ থেকে উল্টো হয়ে ঝুলে ধ্যান করত তাই জয়ন্তী সুযোগ বুঝে জ্বলন্ত পাতায় তীব্র ঝাঁঝের লঙ্কা মিশিয়ে দিলেন। লঙ্কার কারণে শুক্রের খুব অস্বস্তি হয়েছিল শ্বাস নিতে। চোখমুখ প্রচন্ড জ্বালা করতে শুরু করেছিল। কিন্তু তবুও তিনি থামলেন না। কষ্ট নিয়েও তাঁর তপস্যা চালিয়ে যান। ভক্তির প্রতি এমন নিষ্ঠা দেখে জয়ন্তী শুক্রাচার্যের প্রেমে পড়লেন। পরবর্তীকালে এই জয়ন্তী হয়েছিলেন তাঁর স্ত্রী। অন্যদিকে ভক্তের এমন তপস্যা দেখে ভগবান শিব মুগ্ধ হন। তাই, বর হিসেবে শিবজি তাকে সঞ্জীবনী মন্ত্র দিয়েছিলেন।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা