অসংখ্য গাড়িকে ধাক্কা দিয়ে অডি ফেলে পালাল মহারাষ্ট্রের বিজেপি প্রধানের মদ্যপ ছেলে

সীতাবুলদি পুলিশ গাড়ির চালক অর্জুন হাওয়ারে এবং ড্রাইভারের পাশে বসা রনিত চিন্তনওয়ারের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর মামলা দায়ের করেছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় বিজেপির ছেলেই গাড়ি চালাচ্ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাপের রাজত্বে জমিদারি হাবভাব! ফের বিজেপি নেতার ছেলের দাপট। বিলাসবহুল গাড়িতে চেপে বেপরোয়া ধাক্কা দিল একাধিক গাড়িকে, সম্প্রতি সামনে এলো এমনই বিস্ফোরক সংবাদ। সোমবার ভোররাতে মহারাষ্ট্রের বিজেপি প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সংকেত তাঁর বিলাসবহুল গাড়িতে চেপে নাগপুরের রামদাসপেঠ এলাকায় একাধিক গাড়িকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালায়। মূল অভিযুক্ত হিসেবে দুজনের নাম সামনে এসেছে। মহারাষ্ট্রের বিজেপি প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে, সংকেত বাওয়ানকুলের অডি গাড়িটি বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। রাত ঠিক ১ টা নাগাদ সংকেতের অডি গাড়িটি প্রথমে জিতেন্দ্র সোনকাম্বলের গাড়িকে, এরপর আরেকটি মোপেডকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালায় বলে পুলিশ সূত্রের খবর। এর ফলে দুটি গাড়িরই চালকের আসনে থাকা দুটি যুবক গুরুতরভাবে আহত হয়েছেন।

তবে শুধু এই দুটি গাড়িই নয়, বিজেপি প্রধানের ছেলের অডি মানকাপুর ব্রিজের কাছে আরও কয়েকটি গাড়িতে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ। এরপর ধাক্কা খাওয়া গাড়িগুলি ধাওয়া করে মানকাপুর ব্রিজের কাছে বিজেপি নেতার ছেলের গাড়িতে থামিয়ে দেয়। আর বিপাকে পরেই গাড়ি রেখে সেখান থেকে পালিয়ে যান নেতার ছেলে আরও ৩ অভিযুক্ত। এই ঘটনায় বিজেপি নেতার ছেলে-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং একাধিক অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। সীতাবুলদি পুলিশ গাড়ির চালক অর্জুন হাওয়ারে এবং ড্রাইভারের পাশে বসা রনিত চিন্তনওয়ারের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর মামলা দায়ের করেছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় বিজেপির ছেলেই গাড়ি চালাচ্ছিলেন। তবে ঘটনার সময় বিজেপি নেতার ছেলে সেখানে ছিল কিনা জানা যায়নি। কিন্তু পুলিশ নিশ্চিত করেছে যে, বিলাসবহুল গাড়িটি সংকেত বাওয়ানকুলের নামে নিবন্ধিত। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে যাত্রীরা সামান্য আহত হয়েছেন।

মহারাষ্ট্র বিজেপি প্রধান স্বীকার করেছেন যে, বিলাসবহুল গাড়িটি তার ছেলের নামে নিবন্ধিত ছিল। তিনি বলেছেন, “গাড়িটা আমার ছেলের নামে। পুলিশের উচিত এই দুর্ঘটনার সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত করা। কাউকে আলাদাভাবে বিচার করা উচিত নয়। যারা দোষী তাদের বিরুদ্ধে অভিযোগ আনা উচিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ন্যায়বিচার সমান হওয়া উচিত।” এখন বিষয়টি তদন্তাধীন। এই ঘটনাটি বিরোধী দলগুলিতে রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, যা সমগ্র বিভাগকে বাওয়ানকুলেকে বাঁচানোর চেষ্টা করার অভিযোগ করেছে। কংগ্রেসের মহারাষ্ট্র শাখা সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে এবং বিজেপি নেতার ছেলে সংকেত বাওয়ানকুলেকে “মাতাল অবস্থায় চারটি গাড়িতে আঘাত করার” অভিযোগ করেছে। পুরো স্বরাষ্ট্র বিভাগ ছেলেটিকে বাঁচাতে এবং লুকানোর জন্য কাজ করছে বলে অভিযোগ করেছেন তাঁরা।”

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন