বর্বরতা! পাকিস্তানে নবীকে নিয়ে কটুক্তি করায় থানার ভিতরেই অভিযুক্তকে গুলি করে মারল পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রক্ষকই ভক্ষক। পাকিস্তান আছে পাকিস্তানেই। মুসলিমদের আরাধ্য মহম্মদ নবীকে নিয়ে কটুক্তি করায় থানার হাজতেই অভিযুক্তকে গুলি করল মারল পুলিশ। চমকে ওঠার মতো মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাকিস্তানের কোয়েটার ক্যাটনমেন্ট থানায়। আর থানার ভিতরেই একজন অভিযুক্তকে গুলি করে মারার ঘটনায় সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলির সদস্যরা। তাঁরা প্রশ্ন তুলেছেন, মধ্যযুগীয় বর্বতার দিকে কী এগিয়ে চলেছে দেশ?

পাকিস্তানের বিখ্যাত সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, গত বুধবার (১১ সেপ্টেম্বর) সায়েদ খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে হযরত মহম্মদকে অবমাননার অভিযোগে স্থানীয় থানায় মামলা দায়ের করে স্থানীয বাসিন্দারা। অভিযুক্তকে চরম শাস্তি দেওয়ার দাবি জানান তাঁরা। অভিযোগ পেয়েই সায়েদকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বেশ কয়েকশো মানুষ উত্তেজিত হয়ে থানায় হামলা চালায়। পুলিশি হেফাজত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তকে কোয়েটা শহরের ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়।

সায়েদকে থানার হাজতে রাখা হয। সেখানেই এক পুলিশ কনস্টেবলকে অভিযুক্তকে গুলি করে চরম শাস্তি দেয়। পুলিশি নিরাপত্তায় থাকা সায়েদকে গুলি করে খুনের ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। বেলুচিস্তানের পুলিশ প্রধান মোয়াজ্জেম জাহ আনসারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সায়েদকে থানা হাজতে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

ফাইনালের আগে সেমিফাইনাল! কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন ঘিরে উৎসবের আমেজ

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

দাউদ ইব্রাহিমের সম্পত্তি ভাঙার উপর স্থগিতাদেশ জারি করল বম্বে হাইকোর্ট

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে গিয়ে অগ্নিদগ্ধ, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা