অষ্টমীর দুপুরে বরিশালি স্পর্শ! খেয়েছেন নাকি চিংড়ির ‘জলটোবা’ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুজো মানেই বাঙালির পেটপুজো।অষ্টমির দুপুরে পাতে পড়ুক কিছু নতুন পদ।কি বানাবেন ভাবছেন ? তবে চিংড়ি দিয়ে কোন পদ বানিয়ে নিলেই হয়।না মালাইকারি নয়,চিংড়ি বাটাও নয়, কিংবা বাটিচচ্চড়ি নয়, বানিয়ে নিন চিংড়ির নতুন পদ।কিবা বাঙাল কিবা ঘটি, চিংড়ির নাম শুনলে সকলেই এক হয়ে যায়।চিংড়ি সত্যিই যেন ঐতিহ্য।হেঁশেলে অন্যতম জায়গা দখল করে নিয়েছে এই চিংড়ি।অষ্টমীর দুপুরে বানিয়ে নিন বরিশালের বিখ্যাত একটি পদ। তা হল চিংড়ির জলটোবা।এই ‘টোবা’ কথার অর্থ হল বড়া। জেনে নিন সহজ পদ্ধতিতে কীভাবে বানাবেন বরিশালের ‘চিংড়ির জলটোবা।’

উপকরণ : ৫০০ গ্রাম চিংড়ি,২ কাপ নারকেল দুধ,২ লেবু, কাঁচালঙ্কা,পেঁয়াজ বাটা,টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, ঘি, তেজপাতা, হলুদ গুঁড়ো,আদা বাটা, লঙ্কা বাটা, লবন ও চিনি

প্রণালী : প্রথমে চিংড়ি মাছের মাথা, খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর লেবুর রস মাখিয়ে কিছু ক্ষণ রেখে দিন। এবার মিক্সিতে চিংড়ি দিয়ে মিহি করে বেটে নিন। ছোট একটি পাত্রে চিংড়ি বাটার সঙ্গে আদা বাটা, লঙ্কা বাটা, লবন ও হলুদ গুঁড়ো মিশিয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন।

এবার কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা গরমমশলা, তেজপাতা ফোড়ন দিন। এবার তাতে আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে ভেজে নিন। কড়াইয়ে ফেটানো দই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবন, চিনি, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য জল দিন। তার পর নারকেলের দুধ দিয়ে ঝোল ফুটতে দিন। দেখবেন যেন ভাল করে ঝোল ফুটে যায়। এরপর ঝোল ঘন হয়ে এলে উপর থেকে কয়েকটি চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন।

ঝোল ফুটে উঠলে বেটে রাখা চিংড়ি বড়ার মতো গোল করে ওই ঝোলে ছেড়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে ৫ থেকে ৬ মিনিট আরও ফুটতে দিন। সবশেষে ঘি আর গরমমশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিন। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর গরম গরম পরিবেশন করুন বরিশালের ‘চিংড়ির জলটোবা।’

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

দেশ জুড়ে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে