Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দেখুন আমি স্ট্যান্ড করেছি,’ ভোটে জিতে শোভনকে তোপ রত্নার

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্ট্যোপাধ্যায়। বাড়ি ও তৃণমূল দুই ছেড়ে গিয়েছেন। তাঁর ফাঁকা আসনে বিধানসভায় দায়িত্ব দেওয়া হয়েছিল স্ত্রী রত্না চট্ট্যোপাধ্যায়কে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্ট্যোপাধ্যায়। বাড়ি ও তৃণমূল দুই ছেড়ে গিয়েছেন। তাঁর ফাঁকা আসনে বিধানসভায় দায়িত্ব দেওয়া হয়েছিল স্ত্রী রত্না চট্ট্যোপাধ্যায়কে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের দেওয়া দায়িত্বের পর ভোটে জিতে দেখিয়েছেন। এমনকি কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডেও তৃণমূলের প্রার্থী ছিলেন শোভন পত্নী রত্না। সেই আসনে জয় পাওয়া নিয়ে সন্দেহ ছিল খোদ শোভনের। কিন্তু সমস্ত চ্যালেঞ্জ গ্রহণ করে বিধায়কের পর কাউন্সিলর হিসেবেও জয় ছিনিয়ে নিয়েছেন রত্না চট্ট্যোপাধ্যায়।

১৩১ নম্বর ওয়ার্ডে জয় পাওয়ার পর রত্না চট্ট্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এটা ওয়ার্ডের মানুষের জয়। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাকে জেতানোর জন্য। তৃণমূল নেত্রীর নির্দেশে এই ওয়ার্ডে কাজ করেছি। তাই মানুষ ভরসা করেছে। শোভন বাবুর পছন্দ না হলেও এলাকার মানুষদের পছন্দ হয়েছে তাই জিতেছি। উনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে বলেছিলেন আমার মেয়েকে কীভাবে তোদের মা স্ট্যান্ড করে দেখে নেব। আজকে আমি বলতে চাই, দেখুন আমি স্ট্যান্ড করেছি। আর আপনার পরিচয় ছাড়াই করেছি।’ বিধানসভার মতো পুরভোটেও রত্নায় ভরসা রেখেছিলেন দলনেত্রী। পর পর দু’বার সেই ভরসার সম্মান রাখলেন রত্না।

১৯৮৫ সালে শোভন চট্ট্যোপাধ্যায় কাউন্সিলর হিসেবে প্রথম জেতেন ১৩২ নম্বর ওয়ার্ড থেকে। পরপর পাঁচবার ওই ওয়ার্ড থেকে জেতেন তিনি। কিন্তু ওই ওয়ার্ড সংরক্ষণের আওতায় পড়ে যাওয়ায় ২০১০ সালে তাঁকে প্রার্থী হতে হয় ১৩১ নম্বর ওয়ার্ডে।

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন