নীতীশের রাজ্যে ১৪ বছরের কিশোরীর মুখে পিস্তল ঠেকিয়ে লাগাতার ধর্ষণ ২ দুষ্কৃতীর

তাদের মধ্যে দুইজন প্রথমে তাকে ডাকে। যখন মেয়েটি গাড়ির কাছে আসে, তখন একজন পুরুষ তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে গাড়ির ভেতরে যেতে বলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার এক ১৪ বছর বয়সী কিশোরীর মুখে বন্দুক ঠেকিয়ে তাঁকে লাগাতার ধর্ষণ করল দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, বিহারের রাজধানী পটনা থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে সহরসায়। কিশোরীকে তাঁর বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর তাঁর মুখে বন্দুক ঠেকিয়ে অভিযুক্ত দুই ব্যক্তি লাগাতার তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। নির্যাতিতা নিজেই পুলিশকে ঘটনাটি জানিয়েছে। অভিযুক্তদের নাম যথাক্রমে বিট্টু এবং অঙ্কুশ। নির্যাতিতার কথায়, গত শনিবার ধর্ষিতাকে প্রথম গাড়িতে উঠতে বাধ্য করা হয় এবং তারপরে তাঁর মুখে বন্দুক ঠেকিয়ে যৌন নির্যাতন করা হয়েছে।

অন্যদিকে মেয়েটির পরিবার জানিয়েছে, গত শনিবার বিকেলে মেয়েটি ছাগল চড়াতে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে গিয়েছিল। আর যখন সে বাড়ি ফিরছিল, তখনই একটি গাড়ি এসে তাঁর পাশে থামে। এবং গাড়ির ভিতরে তিনজন লোক ছিল, তাদের মধ্যে একজন চালক ছিলেন। তাদের মধ্যে দুইজন প্রথমে তাকে ডাকে। যখন মেয়েটি গাড়ির কাছে আসে, তখন একজন পুরুষ তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে গাড়ির ভেতরে যেতে বলে। তার চিৎকার যাতে শোনা না যায় তার জন্য তাঁদের গাড়ির অডিওটি সম্পূর্ণভাবে চালিয়ে দেওয়া হয়েছিল। দুই ঘণ্টার বেশি সময় ধরে যৌন নিপীড়নের পর তারা তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

তবে বাড়িতে আসার পর মেয়েটি তার বাবা-মাকে নির্যাতনের কথা জানায়নি। মেয়েটির মাসি পরে সংবাদমাধ্যমকে বলেন, “সে কোথায় ছিল না জানালে তার বাবা-মা তাকে মারধর করতে শুরু করে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল কি হয়েছে। তারা তার জামাকাপড় ছিঁড়ে ফেলেছে।” তখন অভিযুক্ত মেয়েটি বাইরে বেরিয়ে এসে সবাই কে সবকিছু জানিয়ে দেয়। মেয়েটির মাসি আরও জানান, অভিযুক্তের পরিবার তাদের টাকার প্রস্তাব দিয়েছিল এবং বলেছিল যে তারা মেয়ের বিয়ের খরচ দেবে। “আমরা টাকা চাই না, আমরা বিচার চাই।” মেয়ের বাবা জানিয়েছেন, তিনি তার মেয়ের বিচার চান। ইতিমধ্যেই পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে এবং মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন