ট্রেনকে সবুজ পতাকা দেখাতে গিয়ে ধপাস করে রেললাইনেই পড়ে গেলেন বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, এটাওয়া: এ যেন অনেকটা কে আগে প্রাণ করিবেক দান? নতুন বন্দে ভারত ট্রেন ছাড়ার সবুজ সঙ্কেত কে আগে দেবেন, তা নিয়ে শুরু হল হুড়োহুড়ি। সবাই পতাকা নাড়তে ব্যস্ত হয়ে পড়লেন। সম্প্রচারমাধ্যমে যাতে ভালো ছবি আসে তার জন্য চলল গুঁতোগুঁতি। আর সেই গুঁতোর ঠ্যালায় সোজা প্ল্যাটফর্ম থেকে ট্রেনের সামনে পড়ে গেলেন বিজেপি বিধায়ক। ভাগ্যিস ট্রেন চালকের নজরে পড়েছিল বিষয়টি। তাই বড়সড় কোনও অঘটন ঘটেনি। তবে বিধায়কের রেললাইনের উপরে ধপাস হয়ে পড়ে যাওয়া নিয়ে নেটা নাগরিকরা হাসি-মশকরায় মেতে উঠেছেন।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) উত্তরপ্রদেশের এটাওয়ায়। আগ্রা-বারাণসীর মধ্যে চালু হয়েছে নয়া বন্দে ভারত এক্সপ্রেস। আগ্রা স্টেশন থেকে পতাকা নেড়ে নয়া ট্রেন চলাচলের সূচনা করেন রেল মন্ত্রী রভনীত সিং বিট্টু। নতুন ট্রেনকে স্বাগত জানাতে এটাওয়া স্টেশনে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। স্থানীয় বিজেপি বিধায়ক সরিতা বাহাউদারিয়া ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির এক ঝাঁক স্থানীয় নেতা-কর্মী।

আগ্রা থেকে ছেড়ে সন্ধে ছয়টা নাগাদ এটাওয়া স্টেশনে পৌঁছয় বন্দে ভারত। আর তার যাত্রা শুরুর সঙ্কেত দেখাতে শুরু হয় প্রচণ্ড হুড়োহুড়ি। সেই সময়ে পিছন থেকে আসা ধাক্কা সামলাতে না পেরে পতাকা হাতে নিয়ে রেললাইনের উপরেই পড়ে যান বিধায়ক মহোদয়া। অনেকেই ওই ঘটনায় থতমত খেয়ে যান। শেষ পর্যন্ত কোনও ক্রমে বিজেপি কর্মীরা রেললাইনে ঝাঁপিয়ে পড়ে বিধায়ক মহোদয়াকে উদ্ধার করেন। আচমকা পড়ে গিয়ে খানিকটা চোট পাওয়ার পরে আর পতাকা নাড়াননি বিধায়ক বিধায়ক।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন