ভোটে জিতে নিউজিল্যান্ডের বার্ষিক সেরা পাখির তকমা পেল ‘হোইহো’

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর নিউজিল্যান্ডের সেরা পাখি নির্বাচিত হয়েছে হলুদ চোখের ভীষণ লাজুক পেঙ্গুইন ‘হোইহো’। পেঙ্গুইন ভালবাসে না এমন মানুষ খুব কমই আছে। এটি সারাক্ষণ ডাকাডাকি করে কান ঝালাপালা করে দেয়। তবে  ‘হোইহো’ প্রজাতি হল বিশ্বে পেঙ্গুইনের মধ্যে বিলুপ্ত প্রজাতি।

নিউজিল্যান্ডে প্রতিবছর সেরা পাখি নির্বাচন করা হয়। বার্ষিক এই আয়োজনে মানুষ ভোট দিয়ে পছন্দের পাখিকে ‘বছরের সেরা পাখি’ হিসেবে নির্বাচন করে থাকে। চলতি মাসের গত সোমবার সেরা পাখি নির্বাচিন প্রক্রিয়া শুরু হয়েছিল নিউজিল্যান্ড। কে হবে সেরা পাখি এই নিয়ে প্রতিযোগিতা হয়েছিল পাখিদের মধ্যে। তবে ভোটে জিতে যায় লাজুক এই মিষ্টি পাখি।এই নির্বাচনে প্রায় ৫০ হাজার জন মানুষ অংশ নেন।

তবে হোইহো নামটি এসেছে মাওরি (নিউজিল্যান্ডের আদিবাসী সম্প্রদায়) ভাষা থেকে। যার অর্থ হল কোলাহলকারী।পেঙ্গুইন ‘হোইহো’ সেরা পাখি নির্বাচিত হওয়ায় বিপন্ন প্রজাতিদের নিয়ে যারা কাজ করেন তাঁরা খুব খুশি হয়েছেন।

তাঁরা আশা করছেন, এতে হয়তো পেঙ্গুইনের বিপন্ন এই প্রজাতিটি রক্ষায় আরও বেশি উদ্যোগ গ্রহণ করা হবে। কেননা হোইহো হল বিশ্বের সবচেয়ে বিরল প্রজাতির পেঙ্গুইন। একমাত্র নিউজিল্যান্ডেই এই পেঙ্গুইন দেখা যায়। অন্য কোথাও দেখা যায় না বলে মত পাখি সংরক্ষণকারীদের।

পরিবেশ সংগঠন কতৃপক্ষের প্রতি বছর এই ‘বার্ড অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল , বিলুপ্তির ঝুঁকিতে থাকা বিভিন্ন প্রজাতিকে রক্ষা করা ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে গণসচেতনতা বাড়ানো। এবারের প্রতিযোগিতায় ৫০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন এবং তাঁরা ভোট দিয়েছিলেন দিয়েছেন। পেঙ্গুইন ‘হোইহো’ কে।

উল্লেখ্য, মিষ্টি দেখতে প্রাণী অথচ দেখা পাওয়া বড্ড কঠিন। পেঙ্গুইনের দেখা পেতে হলে যেতে হয় সেই দক্ষিণ মেরুর আন্টার্কটিকা নিকটবর্তী অঞ্চলে। কিন্তু টিভি,‌ ফোনে যেটুকু দেখা মেলে এই প্রাণীর, তাতে অনেকেরই মিষ্টি লাগে। গোটা বিশ্বে পেঙ্গুইনের মোট ১৭টি প্রজাতির খোঁজ মেলে এদের মধ্যে দশটি প্রজাতি বর্তমানে বিপন্ন। এই প্রজাতিগুলিকে বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশন অফ নেচার। আর তাই তাদের সংরক্ষণের কথা মনে করাতে পালন করা হয় বিশ্ব পেঙ্গুইন দিবস। এছাড়াও বিভিন্ন সচেতনামূলক অনুষ্ঠান।

তথ্যানুযায়ী, হোইহো পেঙ্গুইন শুধু নিউজিল্যান্ডের সাউথ ও চাথাম দ্বীপে দেখা যায়। গত ১৫ বছরে এই পেঙ্গুইনের সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে ৭৮ শতাংশে। ফরেস্ট অ্যান্ড বার্ড নামে একটি সংগঠন নিউজিল্যান্ডে পাখি নিয়ে প্রতিবছর এ ভোটের আয়োজন করে। যাতে এই ঐতিহ্যবাহী এই পেঙ্গুইন বিলুপ্ত হয়ে না যায়।

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

ফাইনালের আগে সেমিফাইনাল! কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন ঘিরে উৎসবের আমেজ

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

দাউদ ইব্রাহিমের সম্পত্তি ভাঙার উপর স্থগিতাদেশ জারি করল বম্বে হাইকোর্ট

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে গিয়ে অগ্নিদগ্ধ, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা