বন্যার জলে প্লাবিত ঘাটাল, পৌরসভার রাস্তায় ডিঙ্গিতে যাতায়াত অসহায় মানুষের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে ।গতকাল থেকেই নদীগুলিতে জলের চাপ ক্রমশ বেড়ে চলেছে। ফলে বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বহু এলাকাতে বাঁধ ভেঙে জল গ্রামে প্লাবিত হচ্ছে। ঘাটালের(Ghatal) বড়দা চৌকান এলাকাতে রাজ্য সড়কের উপরে জল উঠে যাবার কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

ঘাটালে বন্যা পরিস্থিতির উদ্বেগজনক ভাবে অবনতি হওয়ার জন্য, বিদ্যুৎ দপ্তর প্রায় ৪৫০ টি ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিকেলে চন্দ্রকোনা-১ ব্লকের মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েতের গাংচা গ্রামে শিলাবতী নদীর বাঁধ ভেঙেছে। এরফলে পার্শ্ববর্তী প্রায় ১০ টি গ্রাম বন্যার জলে ভেসে যায়। সেই সঙ্গে বিস্তীর্ণ এলাকার কৃষি জমি বন্যার জলের তলায়। অন্যদিকে, ঘাটালের বন্দর এলাকায় রূপনারায়ণ নদের জল মঙ্গলবার রাত থেকেই বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। ইতিমধ্যেই ঘাটালের সাংসদ দীপক অধিকারী (অভিনেতা দেব)(Deb) বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন।

পরে তিনি মহকুমা প্রশাসনের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে জল বাড়লে কিভাবে মোকাবিলা করা হবে, ত্রাণ ও আশ্রয় এবং বন্যার সময় এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। ঘাটালের সেই চিরাচরিত বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ আবারো দেখা গেল। পৌরসভার ভেতরের রাস্তার উপর জল এতটাই বেশি যে মানুষকে ডিঙ্গিতে করে রাস্তা পার হতে হচ্ছে। পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ইতিমধ্যেই জলমগ্ন। ঘাটাল বাসীর কাছে জল-যন্ত্রণা যেন অভিশাপ হয়ে দাঁড়িয়ে গেছে। অন্যদিকে, মঙ্গলবার বিকেলে DVC এবং মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা পরিস্থিতি আরো ভয়ংকর রূপ ধারণ করেছে। মঙ্গলবার সারারাত ধরে বাঁধ রক্ষার জন্য নিজ নিজ এলাকায় নজরদারি চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বহু স্থানে দুর্বল বাঁধ রক্ষা করার জন্য সারাদিন ধরে বাঁধের মেরামতির কাজও করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার মধ্যরাতে, ঘাটাল মহকুমার দাসপুর ১ব্লকের হোসেনপুরের ভূঁইয়্যাপাড়া এলাকাতে কংসাবতী নদীর বাঁধ জলের চাপে ভেঙে যায়।

এরফলে রাজনগর গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জেলাতে প্রশাসনের উদ্যোগে ৪৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রায় দেড় হাজার মানুষকে সেই প্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। ঘাটাল- চন্দ্রকোনা রাজ্য সড়ক জলমগ্ন হয়ে যাবার জন্য, চন্দ্রকোনার সঙ্গে ঘাটালের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জলমগ্ন ঘাটাল মহকুমাতে এখন যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকো(Boat)। সড়ক পথ জলমগ্ন থাকার জন্য বাস সহ কোন ছোট গাড়ির চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি