চাঁচল হাসপাতালে কর্মরত নার্সকে ‘আরজি কর’ করে দেওয়ার হুমকি রোগীর পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই বারবার উঠে এসেছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। দাবি উঠেছে নিরাপদ কর্মস্থলের। এই আবহে ফের কর্তব্যরত নার্সের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদহের চাঁচলে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

কর্তব্যরত নার্সের অভিযোগ, শনিবার রাতে তিনি কর্তব্যে থাকাকালীন এক রোগীর আত্মীরা খারাপ ব্যবহার করেছে। ঘটনার সূত্রপাত হয়েছিল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে। সেখানে শনিবার সকালে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার এক বাসিন্দা আসগর আলি। ওইদিন রাতে চেয়ার নিয়ে শুরু হয় বচসা। সেই সময় মহিলা নার্সকে করা হয় বর্ণবিদ্বেষ মূলক বক্তব্য। শুধু তাই নয় চাকরি কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়। রোগীর আত্মীয় বলে ওঠেন, ‘যখন আরজি কর বানিয়ে রেখে দেব, তখন তোরা বুঝতে পারবি।‘ এই ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এই প্রসঙ্গে হাসপাতালের সুপার মহম্মদ শামিম জানিয়েছেন, ‘ অভিযুক্ত শুরু থেকেই দুর্ব্যবহার করা শুরু করেছিল। এক জন সিস্টারকে অশালীন ভাষায় আক্রমণ করে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। এরপরেই রোগীর আত্মীয়কে গ্রেফতার করে পুলিশ।‘  তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে কিসের প্রভাবে তাঁর এই ‘ক্ষমতা’ ? ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া