Nadia: ভাগীরথী নদীর জল খালে ঢুকে ভেসে গেল ৫ টি গ্রাম, ব্যাপক ক্ষয়ক্ষতি চাষের জমিতে

Share:

নিজস্ব প্রতিনিধি , নদিয়া:নদীর জল খালে ঢুকে ভেসে গেল পাঁচটি গ্রাম। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমিতে। দুশ্চিন্তায় গ্রামবাসীরা।ভাগীরথী নদীর(Bhagirathi River) জল খালে ঢুকে জলমগ্ন প্রায় পাঁচটি গ্রাম। জলের স্রোতে ভেসে গেল যাতায়াতের একমাত্র রাস্তা, খুবই দুর্ভোগে পাঁচটি গ্রামের বসবাসকারী মানুষ। নদীয়ার শান্তিপুর ব্লকের(Shantipur Block) গয়েশপুর পঞ্চায়েতের(Gayeshpur Panchayet) ঘটনা। গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে ইতিমধ্যে জনমগ্ন হয়েছে নদীয়ার বিত্তীর্ণ এলাকা।

পুজোর আগে এই প্রাকৃতিক দুর্যোগ যেন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের। জলমগ্ন হচ্ছে একের পড়া গ্রাম, যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত লাগিয়েছে রাজ্য সরকার, কিন্তু তবুও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। একাংশ মানুষের দাবী, আবার যদি নতুন করে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বাংলার মানুষকে। যদিও শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের পাঁচটি গ্রামের একই অবস্থা। বিঘার পর বিঘা চাষের জমিতে ঢুকে গেছে নদীর জল, ক্ষতি হয়েছে ফসল, এই নিয়ে চিন্তায় মাথায় হাত চাষীদের।

অন্যদিকে, একাধিক গ্রামে জল ঢুকে যাওয়াতে রীতিমতো রাতের ঘুম উড়েছে তাদের। এমত পরিস্থিতিতে জ্বল যন্ত্রণাই রয়েছে গ্রামের মানুষগুলি। পারাপারের জন্য করা হয়েছে অস্থায়ী ঘাট, সেখান দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করছেন গ্রামে পৌঁছানোর জন্য। সব মিলিয়ে শান্তিপুর গয়েশপুর(Gayeshpur) পঞ্চায়েতের বর্তমান পরিস্থিতি খুবই খারাপের দিকে। এখন দেখার জল যন্ত্রণা থেকে কবে পাঁচটি গ্রামের মানুষ মুক্তি পায়, নাকি নতুন করে আবার পড়তে হয় বিপদের মুখে। তবে চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ কাটছে না বসবাসকারীদের। কারণ এই জলস্তর আরও বৃদ্ধি হলে অন্যান্য এলাকাও ধীরে ধীরে ডুবে যাবে।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’