আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর আগে হাওড়াতে ট্রেন থেকে গাঁজা ও মালদা থেকে ৬০ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি,মালদা ও হাওড়া : পুজোর মুখে ট্রেন পথে গাঁজা পাচারের অভিযোগ, পুলিশের জালে ধরা পড়ল ৪ জন।চেন্নাই থেকে কলকাতায় ট্রেন পথে গাঁজা পাচার রুখল হাওড়া সিটি পুলিশ(Howrah City Police)। চেন্নাই থেকে আসা ট্রেনে চার যুবক গাঁজা সাপ্লাই করতে আসছে শহরে গোপন সূত্রে এই খবর পেয়ে যাত্রী সেজে দাঁড়িয়ে থাকা হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা এদের হাতেনাতে ধরে ফেলেন।

প্রায় ১৫০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এই গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত। সড়ক পথে বার বার পুলিশের জলে ধরা পড়ার পর এবার ট্রেন পথে গাঁজা পাচারের চেষ্টা চলছিল বলে দাবি পুলিশের। পাচার চক্রের সাথে যুক্ত চারজনকেই পুলিশ গ্রেফতার করেছে। অন্যদিকে, পুজোর আগে আবারো ব্রাউন সুগার(Brown Sugar) উদ্ধারে সাফল্য পেলে জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত্রে ১৮ মাইল এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার(Baishnabnagar P.S.) পুলিশ।

তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৪০০ গ্রাম বেআইনি ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই যুবকের নাম সানাউল শেখ। বাড়ি মালদার কালিয়াচক থানার(Kaliyachak P.S.) বামুনটোলা। এই ঘটনায় পুলিশ আরো বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু করা হয়েছে। এদিকে ধৃত যুবকের নামে নির্দিষ্ট মামলা রূজু করে আজ আদালতে পেশ করা হয় বলে জানা গেছে।

Published by:

Share Link:

More Releted News:

‘বুথফেরত সমীক্ষা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই’, বিজেপি কর্মীদের সতর্ক করলেন তথাগত

ISC-তে প্রথম হয়েছেন বাংলার মেয়ে অনুষ্কা, প্রাপ্ত নম্বর ৪০০

চিপসের লোভ দেখিয়ে নাবালিকাদের শ্লীলতাহানি এবং ধর্ষণ! পাকড়াও অভিযুক্ত

ভুট্টা খেতে উদ্ধার বৃদ্ধের নলিকাটা দেহ! খুনের অভিযোগ পরিবারের

আজ জগন্নাথধামের বর্ষপূর্তি, এলাহি আয়োজনে শুরু অনুষ্ঠান, কী থাকছে দিঘায়?‌

অবশেষে প্রকাশিত হল ICSE ও ISC-র ফলাফল, সেরার তালিকায় কোন রাজ্য?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ