‘বাঞ্ছারাম উঠে বসেছে’, মনোজ মিত্রের শারীরিক অবস্থার উন্নতির সুখবর দিল পরিবার

অবশেষে ২৪ ঘন্টার পর ভাল খবর মিলল। শরীরের একটু উন্নতি হয়েছে কিংবদন্তির।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার বুকে ব্যথা নিয়ে আচমকাই কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা তথা নাট্যকর তথা নাট্যনির্দেশক মনোজ মিত্র। চলতি বছরে এই নিয়ে তিনি তিনবার হাসপাতালে ভর্তি হলেন। প্রথমে মে মাসে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, এরপর অগস্টে তাঁর ভাইয়ের মৃত্যুর দিন তাঁকে আরও একবার হাসপাতালে ভর্তি হতে হয়। কিছুদিন চিকিৎসার পর তাঁকে ছুটিও দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি অভিনেতা। আবারও বুকে ব্যথা, শ্বাসকষ্টের জন্যে গত রবিবার অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। সূত্রের খবর, কলকাতা হার্ট ক্লিনিক এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) মনোজ মিত্র ভর্তি।

গতকাল সোমবার পর্যন্তও তিনি হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় মনোজ মিত্র। মাঝে মাঝে জ্ঞান ফিরলে পরিবারের সদস্যদের চিনতে পারছিলেন। চিকিৎসকেরাও আশা ছেড়ে দিয়েছিলেন। অবশেষে ২৪ ঘন্টার পর ভাল খবর মিলল। শরীরের একটু উন্নতি হয়েছে কিংবদন্তির। বিষয়টি নিশ্চিত করেছেন মনোজ মিত্রের ভাই অমর মিত্র। তিনি জানিয়েছেন, ‘বাঞ্ছারাম উঠে বসেছেন। কাগজ পড়ছেন।’ এদিন ফেসবুকে একটি পোস্টে এ কথা জানিয়েছেন সাহিত্যিক তথা মনোজ মিত্রের অনুজ অমর মিত্র। তিনি লিখেছেন, ‘দেখে এলাম। আনন্দে দূর কেবিনের ভিতর থেকে দেখতে পেয়ে ডেকে উঠলেন, বাবুজি। খুব ভালো আছেন। বাঞ্ছারাম উঠে বসেছে। কাগজ পড়ছে।’ নিঃসন্দেহে এই খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন অনুরাগীরা। তবে চিকিৎসকরা সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে।

হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার ডায়বেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজ, COPD, ডিমনিশিয়া-সহ একাধিক শারীরিক অসুখ তাঁর হার্টের ফাংশন কমিয়ে দিয়েছে। বর্তমানে তিনি কার্ডিওজেনিক শকে আছেন এবং তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। মনোজ মিত্রের অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই মনখারাপ সিনে দুনিয়া এবং নাট্যজগতের। প্রত্যেকের একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসুক। এদিকে সোমবার সকাল থেকেই মনোজ মিত্রের শারীরিক পরিস্থিতি নিয়ে নানা ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও দাবি করা হয়েছে, প্রবীণ অভিনেতা মারা গিয়েছেন। কিন্তু এ খবরটি সম্পূর্ণ ভুয়ো, তিনি এখন ক্রিটিক্যাল ক্লিনিকে ভর্তি। ভুয়ো খবরের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অভিনেতার ভাই। বাংলা ইন্ডাস্ট্রিতে শুধু সিনেমা নয়, সিরিয়াল, শর্টফিল্ম থেকে নাটকের মঞ্চেও প্রতিভার সাক্ষী থেকেছেন মনোজ মিত্র। সঙ্গে পরিচালনা ও নাট্যকার হিসেবেও তাঁর খ্যাতি সর্বজনবিদিত।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ