শ্রীলঙ্কার সংসদ ভাঙলেন নব নির্বাচিত প্রেসিডেন্ট দিশানায়েকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণ নির্বাচন তৈরি করার লক্ষ্যে দেশটির সংসদ ভেঙে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। একই সঙ্গে দেশটির আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেলআউট কর্মসূচি পুনর্বিবেচনা করার জন্য যত দ্রুত সম্ভব একটি সাধারণ নির্বাচনের ডাকও দিয়েছেন। এর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সংসদ ভেঙে দেবেন। সেইমত দেশটির প্রেসিডেন্ট হিসেবে পা রাখতেই সংসদ ভেঙে দিলেন তিনি।

মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর)দিশানায়েকে ২২৫ সদস্যের সংসদ ভেঙে দিয়েছেন।এখানে তার বামপন্থি ন্যাশনাল পিপলস পাওয়ার(এনপিপি)জোটের কেবল তিনটি আসন ছিল। আগামী সাধারণ নির্বাচন হবে অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। সরকারি গেজেটের একটি বিজ্ঞপ্তি অনুসারে এই নির্বাচনটি নির্ধারিত সময়ের থেকে প্রায় এক বছর আগে হতে চলেছে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেকে একজন সংস্কারপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন দিশানায়েকে। প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সংসদ ভেঙে দেবেন। শনিবার(২১ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন পিপলস লিবারেশন ফ্রন্টের (জেভিপি) দিশানায়েকে। সোমবার তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

যদিও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই সংসদ ভেঙে দেওয়ার প্রতি আগেই ইঙ্গিত দিয়েছিলেন দিশানায়েকে। তার নীতি অনুসরণ করার জন্য নতুন ম্যান্ডেট চাইতেই মূলত তিনি সংসদ ভেঙে সাধারণ নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন। সেইমত সাধারণ নির্বাচনও খুব শীঘ্রই হতে চলেছে। এর আগে তিনি অবশ্য বলেছিলেন, ‘জনগণের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ নয়, এমন সংসদ চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই।’

অন্যদিকে নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই অনূঢ়া কুমারা দিশানায়েকে জানিয়েছেন, দেশের জনগণ যে দুর্ভোগ পোহাচ্ছেন, তা অবসানে কোনো জাদুকর সমাধান তাঁর কাছে নেই। তবে এই সংকট থেকে উত্তোরণে সম্মিলিত প্রচেষ্টা দেখতে চাইবেন তিনি। সকলে মিলেত প্রচেষ্টাকেই সমাধান হিসেবে দেখছেন তিনি।

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার, কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৮ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি