শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন? রহস্য রেখে দিলেন পুত্র জয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা বিদ্রোহের মুখে গত ৫ অগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে তাঁর বিরুদ্ধে দুই শতাধিক খুন ও গুমের মামলা দায়ের হয়েছে। বঙ্গবন্ধু কন্যাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও তুলেছে বিএনপি-সহ একাধিক দল। যদিও মোদি সরকার শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে কিনা তা নিয়ে সংশয় হয়েছে। তার মধ্যেই মঙ্গলবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে ‘সাসপেন্স’ রেখে দিলেন হাসিনা পুত্র জয়।

এক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে এদিন বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে দীর্ঘ সাক্ষা‍ৎকার দিয়েছন সজীব ওয়াজেদ জয়। সেই সাক্ষা‍ৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন? জবাবে খানিকটা সাসপেন্স রেখে হাসিনা পুত্র বলেন, ‘মা (শেখ হাসিনা) কবে দেশে ফিরবেন, তা সম্পূর্ণই তাঁর সিদ্ধান্ত। এই মুহুর্তে আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের নিরাপদে রাখা। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাঁদের উপরে যে নির্যাতন চালাচ্ছে, তা গোটা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।’ উল্লেখ্য, গত মাসেই সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে হাসিনা পুত্র জানিয়েছিলেন, তাঁর মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায়।

এদিন যেমন মায়ের বাংলাদেশে ফিরে আসা নিয়ে সাসপেন্স রেখে দিয়েছেন জয়, তেমনই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোনো সংস্কার বা নির্বাচন করা অসম্ভব। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান গত সোমবারই বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে জানিয়েছিলেন, দেড় বছরের মধ্যেই দেশে পরবর্তী নির্বাচন সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। সেনাপ্রধানের ঘোষণাকে স্বাগত জানিয়ে হাসিনা-পুত্র বলেন, শেষপর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটি অসাংবিধানিক, অনির্বাচিত সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনও গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব।’

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর