চিন্তা মুক্ত, সুস্থ হয়ে উঠছেন মনোজ মিত্র, চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন কিংবদন্তি নাট্যকার

আগের থেকে রক্তচাপের উন্নতি হয়েছে তাঁর। এছাড়াও তাঁর শরীরেরসোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও বেড়েছে। সব ঠিক থাকলে তাঁকে আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার বুকে ব্যথা নিয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বর্ষীয়ান অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্রকে। এরপর থেকেই বেশ কয়েকদিন সঙ্কটজনক পরিস্থিতিতে কেটেছে অভিনীতর জীবন। ছিলেন ICU-তে। তবে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়নি। গত দুদিন আগেই শোনা গিয়েছিল, অভিনেতা সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে শুয়ে রয়েছেন, মাঝে মধ্যে পরিবারের ডাকে সাড়া দিচ্ছেন। তবে অভিনেতার চিকিৎসা নিয়ে কোনও আশাপূর্ণ খবর দিতে পারেননি চিকিৎসকরা। আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন বলা চলে। তবে গতকাল অভিনেতার ভাই সোশ্যাল মিডিয়ায় মনোজ মিত্রের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান। জানান, তিনি এখন উঠে বসেছেন। খবর কাগজ পড়েছেন। বিষয়টি নিমেষেই অভিনেতার ভক্তদের মন ভাল করে দেয়। এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে মনোজ মিত্রকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিল।

যেখানে দাবি করা হয়, অভিনেতা মারা গিয়েছেন। কিন্তু এমন খবরে নিছকই ক্ষুব্ধ হয়ে অভিনেতার পরিবারের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল, অনুরাগীরা যেন কোনও রকম গুজবে কান না দেন। হাসপাতালের তরফেও একই নির্দেশ এসেছিল। যাই হোক, এখন শারীরিক অবস্থা কেমন আছে তাঁর? হাসপাতাল সূত্রে খবর, অভিনেতা চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন। আগের থেকে রক্তচাপের উন্নতি হয়েছে তাঁর। এছাড়াও তাঁর শরীরেরসোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও বেড়েছে। সব ঠিক থাকলে তাঁকে আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। হাসপাতাল জানিয়েছে, বয়সজনিত কারণেই ভুগছেন অভিনেতা। তাঁর বয়স এখন প্রায় ৮৫ বছর। বাংলা ইন্ডাস্ট্রির একজন দাপুটে অভিনেতা ছিলেন তিনি। পজিটিভ ও নেগেটিভ দুই চরিত্রেই তাঁর অভিনয়ে মুগ্ধ বাঙালি।

তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’ আজও নস্টালজিয়া অনুভূতি দেয় বাঙালিদের। তাই তাঁর অসুস্থতার খবর স্বাভাবিকভাবেই ব্যথিত করেছে ভক্তদের। জানা গিয়েছে, হৃদ্‌যন্ত্রের পাশাপাশি তাঁর কিডনির সমস্যাও রয়েছে। কিন্তু, চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন, তাই চিকিৎসকেরা আশাবাদী। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, বয়স্ক রোগীকে বেশি দিন হাসপাতালে রাখা উচিত নয়, তাতে তাঁর শরীরের সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে। তাই অভিনেতার শারীরিক পরিস্থিতি বিচার করে আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, চলতি বছরে এই নিয়ে তিনি তিনবার হাসপাতালে ভর্তি হলেন। প্রথমে মে মাসে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, এরপর অগস্টে তাঁর ভাইয়ের মৃত্যুর দিন তাঁকে আরও একবার হাসপাতালে ভর্তি হতে হয়। কিছুদিন চিকিৎসার পর তাঁকে ছুটিও দিয়ে দেওয়া হয়েছিল। এরপর আবারও একই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার ডায়বেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজ, COPD, ডিমনিশিয়া-সহ একাধিক শারীরিক অসুখ তাঁর হার্টের ফাংশন কমিয়ে দিয়েছে। এখন তিনি অনেকটাই সুস্থ।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ