আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে শিয়া ও সুন্নিদের রক্তক্ষয়ী লড়াই ! নিহত অন্তত ২৫

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে নিহত হয়েছে অন্তন ২৫ জন। আহত হয়েছে কমপক্ষে ৭৫ জন। শুধু তাই নয়, বহু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নিয়ে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ঘোর উত্তেজনা ছড়িয়েছে।

এই নিয়ে বুধবার(২৫ সেপ্টেম্বর)কর্মকর্তারা জানিয়েছেন, দিন পাঁচেক আগে খাইবার পাখতুনখওয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তবর্তী জেলা কুররামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আরও অন্তত ৭৫ জন আহত হন।

কুররম জেলার এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ‘এই সংঘর্ষে বহু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি প্রশাসন ও অন্যান্য গোষ্ঠী এই লড়াই থামানোর বহু চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’

এই নিয়ে প্রাদেশিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ আলি জানিয়েছেন, উত্তেজনা কমানোর চেষ্টায় প্রশাসন সম্প্রদায়গুলোর পন্ডিতদের সঙ্গে নিয়ে কাজ করছে। একটি লড়াই বিরতির লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। কয়েক বছর ধরে কুররমে শিয়া ও সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি চলছে। এই বিরোধে চলতি বছরের জুলাইতেও দুই পক্ষের বহু মানুষ নিহত হয়েছিল। তবুও এতদিন এই সংঘর্ষ অব্যাহত ছিল। অবশেষে তা থামানোর চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য,পাকিস্তানের জনসংখ্যার ১৫ শতাংশ হল শিয়া মুসলিম। অন্যদিকে সুন্নি মুসলিমরা হল সংখ্যাগরিষ্ঠ। শিয়াদের অভিযোগ, তাঁরা প্রায়ই বৈষম্য ও সহিংসতার শিকার হয়। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে সুন্নি মুসলিমরা। দুপক্ষের সংঘর্ষে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়েছে। আহত হয়েছে বহু মানুষ। যদিও স্থানীয় প্রশাসন বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। এতে যদি দুইপক্ষের মধ্যে উত্তেজনা কমে সেইদিকে মাথায় রেখে ইসলামিক পন্ডিতদের সঙ্গে আলোচনায় বসছে প্রশাসন।

 

Published by:

Share Link:

More Releted News:

৪০ বছর আগে ওয়াশিংটনের একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রেগন

আরব সাগরে মার্কিন অভিযান, আটক ইরানের তেলবাহী জাহাজ ‘সেভান’

কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ! নিহত ১৪, আহত একাধিক

শিকাগোয় অভিযুক্তের গুলিতে প্রাণ হারালেন পুলিশকর্মী, চিকিৎসাধীন সহকর্মী

হোয়াইট হাউসে গুলি চালানো বন্দুকবাজের ছবি প্রকাশ্যে আনলেন ট্রাম্প

ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে নৈশভোজ চলাকালীন পর পর চলল গুলি, তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ