১১২ ফুট দুর্গা নিয়ে মুখ খুললেন মমতা, কী বললেন মুখ্যমন্ত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে নদিয়ার রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সঙ্ঘের দুর্গা প্রতিমা নিয়ে। এবারের পুজোয় দর্শকদের সামনে ‘বিশ্বের সবচেয়ে বড় দুর্গা’ হিসাবে ১১২ ফুটের দুর্গা প্রতিমা নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা করেছিলেন আয়োজকরা। কিন্তু তাঁদের সেই গিমিকের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রশাসন। দুর্ঘটনার আশঙ্কায় ‘বিশ্বের সবচেয়ে দুর্গা প্রতিমা’ প্রদর্শনের অনুমতি দেয়নি নদিয়া জেলা প্রশাসন। আর তাতেই আয়োজকদের গোঁসা হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে সোজা মামলা ঠুকে দিয়েছেন কলকাতা হাইকোর্টে। গতকাল বুধবারই (২৫ সেপ্টেম্বর) মামলার শুনানিতে ১১২ ফুট দুর্গা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার নদিয়ার জেলাশাসকের (District Magistrate) কাঁধে বর্তেছিলেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ‘বিশ্বের সবচেয়ে বড় দুর্গা’ প্রতিমা প্রদর্শন নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে স্বাস্থ্য সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই নদিয়ার রানাঘাটের অভিযান সঙ্ঘের ১১২ ফুট দুর্গা নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘১১২ কেন, ৪১২ ফুটের দুর্গাও আপনারা তৈরি করতে পারেন। কিন্তু দায়িত্বশীল হতে হবে পুজো কমিটিকে। দেখবেন, এমন কিছু করবেন না যাতে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে।’ উল্লেখ্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও দুর্গাপুজো নিয়ে আয়োজকদের বৈঠকে ১১২ ফুট দুর্গা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খানিকটা বিরক্তি নিয়েই বলেছিলেন, ‘ভিড় টানার জন্য অনেকেই চমক দেন। কিন্তু যাতে ভিড়ের জন্য কেউ পদপিষ্ট না হন, সে দিকেও খেয়াল রাখার প্রয়োজন।’

নদিয়ার অভিযান সঙ্ঘের ১১২ ফুট দুর্গা প্রতিমা নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। বুধবার  কলকাতা হাই কোর্টে রাজ্যের আইনজীবী দাবি করেন, ১৪ ফুটের রাস্তার ওপর ওই মণ্ডপ করা হয়েছে। ১১২ ফুটের দুর্গা দেখতে প্রচুর মানুষ ভিড় করবেন। সে ক্ষেত্রে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এই ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। পুজোর অনুমতি তাই দেওয়া হচ্ছে না। যদিও পুজো উদ্যোক্তাদের তরফে আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম দাবি করেন, প্রায় ৫০ বছর ধরে ওই ক্লাব দুর্গাপুজো করছে। কোনও বছর অনুমতি নিয়ে সমস্যা হয় না। এ বছর ১১২ ফুটের দুর্গা প্রতিমা বানানো হয়েছে। যা নজির গড়তে পারে। প্রতি বারের মতো গত ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। তাঁরা কোনও সিদ্ধান্ত জানাননি। আবার, কর্তৃপক্ষ কোনও আপত্তিও করেননি। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী ওই প্যান্ডেলের জন্য অনুমতি দেওয়া উচিত নয় বলার পরেই পুলিশ গিয়ে প্যান্ডেল তৈরিতে বাধা দেয়।

 

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে