সারোগেসির মাধ্যমে মা হলেও মিলবে মাতৃত্বকালীন ছুটি, বড় ঘোষণা ওড়িশা সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সারোগেসির মাধ্যমে বাবা- মা হলেও মিলবে সম্পূর্ণ মাতৃত্বকালীন ছুটি। এমনটাই জানিয়ে দিল ওড়িশা সরকার। নতুন নিয়ম অনুসারে, রাজ্য সরকারের সমস্ত সরকারি কর্মীরা ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। আর পুরুষরা পাবেন ১৫ দিনের ছুটি।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয়েছে, সারোগেসি পদ্ধতিতে  যারা মা হয়েছেন তাদেরকে ‘commissioning mothers’ আর রাজ্যের পুরুষ সরকারী কর্মীকে “commissioning fathers” বলে অভিহিত করা হয়েছে। তবে যে সকল কর্মীদের দুই সন্তানের কম রয়েছে তাদের ক্ষেত্রেই এই ছুটি কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছে ওড়িশা সরকার। বলা বাহুল্য, রাজ্যের এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের সারোগেসি ছুটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই প্রসঙ্গে রাজ্যের কর্মচারী কল্যাণ বিভাগের একজন জানিয়েছেন, ‘ এই ছুটির ফলে অনেক রাজ্য সরকারী কর্মীরা স্বস্তি পাবেন।‘  

উল্লেখ্য, চলতি বছর কেন্দ্রীয় সরকার  সারোগেট পদ্ধতিতে মাতৃত্বের স্বাদ পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছুটির ঘোষণা করে। আর তাতেই  সন্তান পালনের জন্য বাকি মায়েদের মতো সারোগেট মায়েরাও পাবেন ১৮০ দিনের ছুটি। শুধু তাই নয় মায়েদের পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী বাবারাও। এই আবহে এবার একই ভাবে  ওড়িশাতে  সারোগেসির মাধ্যমে বাবা- মা হলেও মিলবে ছুটি।

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ