গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের মারণ ছোবল, নিমেষে মৃত্যু একই পরিবারের ৪ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের মারণ ছোবল, নিমেষে মৃত্যু একই পরিবারের ৪ জনের।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একই পরিবারের চার জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গজলডোবার(Gajaldoba) ভোরের আলো প্রকল্পের কাছে টাকিমারি এলাকায়। একই সঙ্গে একটি গোরুরও মৃত্যু হয়েছে। জানা গেছে, বাড়িতে হুকিং করে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। যেই তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল সেই তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় একটি গোরু। গোরুটিকে বাঁচাতে এগিয়ে যান বাড়ির মালিক। তখন ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে একে একে তাঁর স্ত্রী, ছেলে ও ছোট নাতির মৃত্যু হয়।।

মৃতদের মধ্যে রয়েছেন বাড়ির মালিক পরেশ দাস (৭০) তার স্ত্রী দিপালী দাস (৬০) ছেলে মিঠুন দাস (৩৫) এবং মেয়ের ঘরের নাতি সুব্রত অধিকারী (২)। স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যা নাগাদ মাঠ থেকে গরু বাড়িতে নিয়ে বাড়িতে ফিরছিলেন পরেশ দাসের ছেলে মিঠুন দাস। এই সময় তাঁর বাবা পরেশ দাস বাড়ির পাশে থাকা ইলেকট্রিক তারের সঙ্গে হুকিং করছিলেন। হঠাৎ তারটি ছিঁড়ে পড়ে গরুটির ওপর। গরুটিকে বাঁচাতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন পরেশ দাস। তাঁকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী দিপালী দাস। তিনিও একই ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপরেই পরেশবাবুর ছেলে মিঠুন দাস বাবা-মাকে বাঁচাতে ছুটে আসে। তখন তাঁর কোলে ছিল বোনের ছেলে সুব্রত অধিকারী। বিদ্যুতের ছোবলে তাঁদের দু’জনেরই মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা কালাচাঁদ দাস বলেন, ‘সন্ধ্যায় এমন ঘটনা শুনতে পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছি।’

টাকিমারী এলাকার বাসিন্দা বিজেপি নেতা দুলাল অধিকারী বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যাই এলাকায়। প্রবল বৃষ্টি হচ্ছিল । তার মাঝেই দেখতে পাই পরিবারের চারজন সদস্য অচেতন অবস্থায় পড়ে রয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত আমরা সকলেই।’ স্থানীয় ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত জানান, চারজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মৃত ঘোষণা করেছে চিকিৎসক।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা