১০ মিটার পথ টেনে হিঁচড়ে বাইক-সহ কনস্টেবলকে পিষে মারল অবৈধ মদ ব্যবসায়ীর গাড়ি

জানা গিয়েছে, নিহত পুলিশ কনস্টেবল সন্দীপ ঘটনার দিন ওই এলাকায় টহলের জন্যে নাংলোই থানা থেকে তাঁর বাইকে করে যাচ্ছিলেন, তখনই একটি ওয়াগনআর গাড়ি তাঁকে ওভারটেক করার চেষ্টা করছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রোড রেসে বলি হল একজন ৩০ বছর বয়সী নিরীহ পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে, রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে দিল্লির নাংলোই এলাকায়। জানা গিয়েছে, ঘটনার দিন একজন চার চাকার ওয়াগনার গাড়ি বেপরোয়াভাবে যখন গাড়ি চালাচ্ছিলেন, সেই সময় রাস্তায় বাইকে করে যাচ্ছিলেন নিহত পুলিশকর্মী। আর তিনি তাঁকে গাড়ি আস্তে চালানোর পরামর্শ দিলে ওই গাড়ি চালক বিষয়টিকে তোয়াক্কা না করে উল্টে পুলিশকর্মীকে তাঁর বাইক-সহ টেনে হেঁচড়ে নিয়ে যায় প্রায় ১০ মিটার পর্যন্ত। এরপরেই পুলিশ কনস্টেবলটি মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি দিল্লির নাংলোই এলাকায় বীণা এনক্লেভের কাছে রাত ২.১৫ নাগাদ ঘটেছে। এবং সেই সময় নিহত পুলিশ কনস্টেবলটি, ওই এলাকায় সিভিল পোশাকে ডিউটি করেছিলেন। কারণ গত কয়েকদিন ধরেই ওই এলাকায় চুরির মাত্রা বেড়ে গিয়েছিল। আর সেই তদন্তের দায়িত্ব পড়েছিল নিহত পুলিশকর্মীর উপর।

জানা গিয়েছে, নিহত পুলিশ কনস্টেবল সন্দীপ ঘটনার দিন ওই এলাকায় টহলের জন্যে নাংলোই থানা থেকে তাঁর বাইকে করে যাচ্ছিলেন, তখনই একটি ওয়াগনআর গাড়ি তাঁকে ওভারটেক করার চেষ্টা করছিল। চার চাকার গাড়িটি তাড়াহুড়ো করে চালালে নিহত পুলিশকর্মী তখন চালককে গতি কমাতে বলে। কিন্ত ওয়াগনার গাড়ির চালক তা না শুনে উল্টে হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং পেছন থেকে সন্দীপের বাইকে ধাক্কা মারে। মোটরসাইকেল ও পুলিশটিকে তখন ওয়াগনার গাড়িটি প্রায় ১০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এরপরেই মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান সন্দীপ। ঘটনার পর সন্দীপকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে।এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে। যেখানে, নিহত পুলিশকর্মীকে গাড়ির চালককে গতি কমানোর ইশারা করতেও দেখা যায়। কিন্তু গাড়িটি তখনই গতি বাড়িয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, ওয়াগনার গাড়িটিতে দুই আরোহী ছিলেন। তারা গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ গাড়িটি জব্দ করেছে এবং অভিযুক্তদের খুঁজছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশকর্মীটি তার মা, স্ত্রী ও পাঁচ বছরের এক ছেলেকে রেখে গেছেন। কিছু সূত্র দাবি করেছে যে, গাড়ির একজন যাত্রী অবৈধ মদের কারবারে জড়িত ছিলেন। সম্প্রতি জাতীয় রাজধানী অঞ্চলে সড়ক ক্ষোভের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সড়ক দূর্ঘটনা নিয়ে বিবাদের ফলে এইসব ক্ষেত্রে অনেকেরই গুরুতর জখম হয়েছেন, এমনকি মৃত্যুও হয়েছে। গত মাসে, ফরিদাবাদে একটি ৩২ বছর বয়সী অটো-রিকশা চালককে গুরুতরভাবে লাঞ্ছিত করা হয়েছিল যখন তার থ্রি-হুইলার একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল। পরে তিনি মারা যান। জুলাই মাসে, একটি রোড রেস ঘটনার ফলে একজন ব্যক্তি একটি বাইকে থাকা দম্পতি এবং দুই সন্তানের উপর গুলি চালায়। গুলিতে মৃত্যু হয় ৩০ বছর বয়সী এক মহিলার।

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!