পুজোর আগেই সুখবর, হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন প্রখ্যাত অভিনেতা মনোজ মিত্র

রবিবারই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার কথা। বর্ষীয়ান তারকার ভাই তথা বিশিষ্ট লেখক অমর মিত্রও একটি সংবাদমাধ্যমকে এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই বাড়ি ফিরছেন প্রখ্যাত অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র। গত সপ্তাহে আচমকাই বুকে ব্যথা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনোজ মিত্র। ভর্তি হওয়ার দু’দিন পর থেকে অভিনেতার জ্ঞান ছিল না, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না, সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন। শুধু পরিবারের কথায় সাড়া দিচ্ছিলেন, চিকিৎসকেরাও আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ভয়কে জয় করেছেন অভিনেতা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। মনোজ মিত্রের পরিবারই তাঁর ভক্তদের সুখবর দিয়েছেন। যদিও চলতি বছর তিনবার হাসপাতালে গিয়েছেন অভিনেতা। তাঁর বুকে পেসমেকারও বসানো হয়েছে। যাই হোক, এখন অভিনেতা অনেকটাই সুস্থ। সব ঠিক থাকলে পুজোর আগেই বাড়ি ফিরবেন অভিনেতা। রবিবারই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার কথা। বর্ষীয়ান তারকার ভাই তথা বিশিষ্ট লেখক অমর মিত্রও একটি সংবাদমাধ্যমকে এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

গত রবিবার অচৈতন্য অবস্থায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বাংলা সিনেমার ‘বাঞ্ছারাম’কে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন তিনি। গত রবিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় পরিবার। এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে মনোজ মিত্রকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিল। যেখানে দাবি করা হয়, অভিনেতা মারা গিয়েছেন। কিন্তু এমন খবরে নিছকই ক্ষুব্ধ হয়ে অভিনেতার পরিবারের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল, অনুরাগীরা যেন কোনও রকম গুজবে কান না দেন। হাসপাতালের তরফেও একই নির্দেশ এসেছিল। যাই হোক, এখন শারীরিক অবস্থা ভাল তাঁর। চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন। আগের থেকে রক্তচাপের উন্নতি হয়েছে তাঁর। এছাড়াও তাঁর শরীরেরসোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও বেড়েছে। তাঁর বয়স এখন প্রায় ৮৫ বছর। বাংলা ইন্ডাস্ট্রির একজন দাপুটে অভিনেতা ছিলেন তিনি। পজিটিভ ও নেগেটিভ দুই চরিত্রেই তাঁর অভিনয়ে মুগ্ধ বাঙালি।

তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’ আজও নস্টালজিয়া অনুভূতি দেয় বাঙালিদের। তাই তাঁর অসুস্থতার খবর স্বাভাবিকভাবেই ব্যথিত করেছে ভক্তদের। জানা গিয়েছে, হৃদ্‌যন্ত্রের পাশাপাশি তাঁর কিডনির সমস্যাও রয়েছে। চলতি বছরে এই নিয়ে তিনি তিনবার হাসপাতালে ভর্তি হলেন। প্রথমে মে মাসে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, এরপর অগস্টে তাঁর ভাইয়ের মৃত্যুর দিন তাঁকে আরও একবার হাসপাতালে ভর্তি হতে হয়। কিছুদিন চিকিৎসার পর তাঁকে ছুটিও দিয়ে দেওয়া হয়েছিল। এরপর আবারও একই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার ডায়বেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজ, COPD, ডিমনিশিয়া-সহ একাধিক শারীরিক অসুখ তাঁর হার্টের ফাংশন কমিয়ে দিয়েছে। এখন তিনি অনেকটাই সুস্থ।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ