আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজস্থানের উদয়পুরে চিতাবাঘের হামলায় ১০ দিনে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে একের পর এক পশুদের হামলার ঘটনা সামনে আসছে। উত্তরপ্রদেশে নেকড়ের হামলায় জনজীবন বিপন্ন। ইতিমধ্যেই নেকড়ের শিকার হয়েছে অসংখ্য। আর নেকড়ে বাহিনীর এমন হিংসাত্মক আক্রমণ রুখতে ‘ভেড়ি অভিযান’ শুরু করেছে যোগী সরকার। এমন পরিস্থিতিতে এবার চিতাবাঘের ভয়ে জনজীবন কঠিন হয়ে পড়েছে রাজস্থানের উদয়পুরের বাসিন্দাদের। জানা গিয়েছে, গত ১০ দিনে চিতাবাঘের হানায় উদয়পুরে ৬ জনের মৃত্যু হয়েছে। এবং ছয় দিনে চারটি চিতাবাঘকে ধরাও হয়েছে। রবিবার সকালে গোগুন্দা এলাকার বাগদাদা গ্রামে চতুর্থ চিতাবাঘটি ধরা পড়েছে। যেখানে এক সপ্তাহ আগে একটি মাঠে ষাঁড়কে শিকার করেছিল ওই চিতাবাঘ। অবশেষে বনদফতরের প্রচেষ্টায় ধরা পড়েছে সেই চিতা।

আজ রবিবার সকাল ৬টায় গ্রামের সরপঞ্চ গণেশলাল সহ ৪-৫ জন গ্রামবাসী চিতাবাঘটিকে খাঁচায় বন্দী অবস্থায় দেখতে পেয়েই বন দফতরের আধিকারিকদের খবর দেন, তাঁরা এসে বাঘটিকে সজ্জনগড় বায়োলজিক্যাল পার্কে নিয়ে যান। এর আগে, ২৩ সেপ্টেম্বর রাতে ছলি গ্রাম পঞ্চায়েতের উমরিয়া গ্রামে দুটি পৃথক খাঁচায় দুটি চিতাবাঘ ধরা পড়েছিল। একই সময়ে, ২৭ সেপ্টেম্বর গভীর রাতে, মাজাবাদ গ্রাম পঞ্চায়েতের কুদাউ গ্রামের ভিল বসতির কাছে একটি খাঁচায় একটি চিতাবাঘ ধরা পড়ে। এ বিষয়ে ছলির সরপঞ্চ গণেশলাল জানান, ‘যে জায়গায় খাঁচা বসানো হয়েছে সেখান থেকে তার বাড়ি প্রায় ৪০০ মিটার দূরে। রাত ১টার দিকে চিতাবাঘের শব্দ শোনা যায়। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। রাতে খাঁচার কাছে দুটি চিতাবাঘের নিজেদের মধ্যে মারামারির শব্দ শোনা যায়।

এরপরেই তাঁরা খাঁচায় ধরা পড়ে। এই এলাকায় কয়েকদিন ধরেই মানুষের উপর চিতাবাঘের আক্রমণের সংখ্যা বাড়ছিল, যা রীতিমতো উদ্বেগজনক কারণ হয়ে উঠেছিল। আমরা এখন প্রশাসন ও বন বিভাগের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব।’ এর আগে (শনিবার) সন্ধ্যায় গুদা গ্রামে গবাদি পশুর চড়াতে যাওয়া গাটু বাইকে (৫৫) চিতাবাঘ মেরে ফেলেছিল। সেদিন গভীর রাত পর্যন্ত বন দফতর গ্রামে খাঁচা না বসানো এবং আধিকারিকরা ঘটনাস্থলে না আসায় ক্ষুব্ধ হয়েছিল গ্রামবাসীরা। নিহত মহিলার ক্ষুব্ধ পরিবারের সদস্যরা শতাধিক গ্রামবাসীর সঙ্গে লাশ রাস্তায় নিয়ে ধর্নায় বসেছিল এবং রাত ২টা পর্যন্ত বিক্ষোভ চলেছিল। এরপর গোগুন্ডা থানার পুলিশ এবং তহসিলদার কৈলাশ ইনানিয়া ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের বুঝিয়ে দেন। তখনই বিষয়টি শান্ত হয়।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ