মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে পাক-জঙ্গীকে খতম করলেন বীর পুলিশকর্মী

সেই আহত পুলিশের হেড কনস্টেবল এখন আর জীবিত নেই, গুলির আঘাতে পরে মারা গিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাক-সন্ত্রাসী যুদ্ধে মারা যাওয়ার আগে এক সন্ত্রাসীকে হত্যা করে ফের বীরত্ব দেখালেন ভারতীয় পুলিশকর্মী। আগামী অক্টোবরেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। ৩৭৭ ধারা জারি হওয়ার পর জম্মু-কাশ্মীরে প্রথম নির্বাচন। সুতরাং এই নির্বাচনের দিকে চোখ সকল ভারতবাসীর। আর সীমান্তে প্রতিনিয়ত জঙ্গি হামলা রুখতে টহলদারি জারি রয়েছে।

গতকাল শনিবার (২৯ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সন্ত্রাসী এবং নিরাপত্তা অভিযানের মধ্যে এক ভয়ঙ্কর বন্দুকযুদ্ধের সময় গুরুতর জখম হয়েছিলেন নিরাপত্তা বাহিনীর এক হেড কনস্টেবল বশির আহমেদ। তবে বন্দুকযুদ্ধের সময় তাঁর গুলিতে নিহত হয়েছে কট্টর পাকিস্তানি সন্ত্রাসী। কিন্তু সেই আহত পুলিশের হেড কনস্টেবল এখন আর জীবিত নেই, গুলির আঘাতে পরে মারা গিয়েছেন তিনি। কিন্তু মারা যাওয়ার আগে নিজের প্রাণ উৎসর্গ করে পাকিস্তানি জঙ্গীকে গুলি করে বীরত্ব দেখিয়ে গিয়েছেন তিনি। গতকাল শনিবার থেকে শুরু হওয়া পাক সন্ত্রাসীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এখনও চলছে। সংঘর্ষে আরও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

রবিবার হেড কনস্টেবলের মৃত্যুর খবর শেয়ার করে জম্মু জোনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, আনন্দ জৈন এক্স-এ লিখেছেন, “কগ (মন্ডলি) গ্রামে চলমান অভিযানে, কাঠুয়া পুলিশ এইচসি বশির আহমেদ কর্তব্যের লাইনে চূড়ান্ত আত্মত্যাগ করেছেন, বীরত্বের সঙ্গে একজন সন্ত্রাসীকে নিধন করেছেন। তবে তিনি বন্দুকযুদ্ধের আঘাতে মারা গেলেও, ডেপুটি এসপি সুখবীর এবং এএসআই সহ অন্যান্য দুই অফিসারদের অবস্থা এখন স্থিতিশীল। তিন-চারজন সন্ত্রাসী সেখানে লুকিয়ে আছে এমন তথ্য পাওয়ার পরে গতকাল শনিবার কাঠুয়া গ্রামে তল্লাশি অভিযান শুরু করেছিলেন ওই পুলিশ বাহিনী। একটি যৌথ নিরাপত্তা দল গ্রামের দিকে এলে সন্ত্রাসীরা গুলি চালায়। পাক সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে হেড কনস্টেবল বশির আহমেদ মারাত্মকভাবে আহত হন। এবং পরে মারা যান। কিন্তু মৃত্যুর আগে একজন সন্ত্রাসীকে গুলি করতে সক্ষম হয়েছেন তিনি। এলাকাটি এখন ঘেরাও করা হয়েছে এবং বাকি সন্ত্রাসীদের বন্দুক মারার অভিযান চলছে।”

সিনিয়র পুলিশ অফিসার আরও বলেছেন যে, ২০১৯ সালে বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পরে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাসীদের সম্পর্কে ক্রমাগত তথ্য পাচ্ছে পুলিশ এবং পরবর্তীতে যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিষ্ক্রিয় করার প্রচেষ্টার চালানো হচ্ছে। সহিংসতামুক্ত তৃতীয় ধাপের ভোট নিশ্চিত করতে সকল ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!