Bangladesh: ৭.৫ লক্ষ টাকা মূল্যের নেকলেস ফিরিয়ে ‘নায়ক’ হিন্দু রিকশাওয়ালা

কিন্তু এরকম সমাজেও রয়েছেন দিগন্তের মতো করে মানুষ। যিনি কিনা সামান্য রিক্সা চালিয়েও লোভের থেকে শতহস্ত দূরে থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ: পয়সা বেশি না থাকতে পারে, কিন্তু বর্তমানে সৎ মানুষ পাওয়া খুবই দুষ্কর। বিশেষ করে, অসৎ মানুষের বেশি রাজত্ব এখন সমাজে। সুযোগ বুঝলেই নানাভাবে মানুষকে বোকা বানিয়ে টাকা রোজগার করে অসৎ মানুষেরা। এটাই যেন এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। আতস কাঁচ দিয়ে এখন সৎ মানুষদের খুঁজতে হয়। অর্থাৎ মানুষ চেনা জীবনের সবথেকে বড় পরীক্ষা। কিন্তু ঠক, চারিদিকে লোভী মানুষদের আড়ালেও সৎ মানুষ রয়েছে, ভাল মানুষ রয়েছে। সেই কারণেই হয়তো সমাজে এখনও নাশকতা প্রভাব বিস্তার করতে পারেনি। অনেকেই মনে করে, এ দুনিয়ায় গরিব সবথেকে বড় কষ্টের। কিন্তু গরিব হওয়া মোটেও কষ্ট নয়, কিন্তু সৎভাবে বেঁচে থাকতে দেয় না এই সমাজ। তাঁর লোভ প্রতি মুহূর্তে মানুষকে গ্রাস করছে। কিন্তু এরকম সমাজেও রয়েছেন দিগন্তের মতো করে মানুষ। যিনি কিনা সামান্য রিকশা চালিয়েও লোভের থেকে শতহস্ত দূরে থাকেন।

এবার নিশ্চয়ই ভাবছেন কে এই দিগন্ত? চলুন এবার কাহিনী সুস্পষ্ট করা যাক।বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জ শহরে রিকশা চালান দিগন্ত কুমার দাস। প্রতিদিন শুধু নুন ভাত খাওয়ার মতোই রোজগার তাঁর। নুন আনতে পান্তা ফুরোয়- এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও রাস্তায় পড়ে থাকা সাড়ে ৭ লাখ টাকার সোনার নেকলেস মালিককে ফিরিয়ে দিলেন দিগন্ত। তিনি চাইলেই এই নেকলেস বিক্রি করে দিতে পারতেন। আর রিকশা না চালিয়ে একটু ভালভাবে বাঁচতে পারতেন। কিন্তু সুখের জীবন বাছার চাইতে নিজের সততাকেই আগে দেখেছেন দিগন্ত। রবিবার সকালে অন্যান্যদিনের মতোই রিকশা চালাতে বের হয়েচিলেন দিগন্ত। এরপরেই প্রকাশ্য রাস্তায় প্রায় ৫ ভরির নেকলেস পড়ে থাকতে দেখেন দিগন্ত, যার আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা। এরপর সে সেটির মালিককে খুঁজে তাঁকে ফেরৎ দেন। সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রিকশা চালক। আর বিষয়টি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন দিগন্ত। আর তাঁর এই মহানুভবতার পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছে তাঁকে নেটিজেনরা। তবে ওই নেকলেসটি কার?

ওটি একজন সিঙ্গাপুর প্রবাসী রাশেদ হোসেনের স্ত্রীর। তিনি জানান, এদিন স্ত্রী ও সন্তানদের নিয়ে কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রাম থেকে ঝিনাইদহ শহরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন সিঙ্গাপুর প্রবাসী রাশেদ। এরপর তাঁরা কালীগঞ্জ শহরের জনতা ব্যাঙ্ক মোড় পর্যন্ত পৌঁছলে অজান্তেই তাঁর স্ত্রীর গলা থেকে পড়ে যায় সাড়ে ৫ ভরি ওজনের নেকলেসটি। কিছুক্ষণ পর টের পেয়ে নেকলেস খোঁজাখুঁজি করতে থাকেন রাশেদ। কিন্তু কোন স্থানে পড়েছে সেটি তার কুল কিনারা পাচ্ছিলেন না তাঁরা। এরপর শহরে মাইকিং এবং বিশ্বস্ত অনলাইন প্লাটফর্ম কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপে বিষয়টির পোস্ট দেওয়া হলে প্রায় ঘণ্টাখানেক পর দিগন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ করেন এবং নেকলেসটি তাঁদের ফেরত দেন। রিকশাচালকের এই মহানুভবতা দেখে বিস্মিত হন ওই সিঙ্গাপুরবাসীও। তবে তিনি উপহার হিসেবে কোনও টাকা নিতে রাজি না হওয়ায় শেষে দিগন্তকে একটি মোবাইল ফোন উপহার দেন।

 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর