সৌরভের উচিত অতীত থেকে শিক্ষা নেওয়া: কীর্তি আজাদ

ভারতীয় ক্রিকেটে বিতর্ক যেন থামছেই না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে বিতর্ক যেন থামছেই না। বিরাট কোহলিকে ওয়ান ডে দলের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া নিয়ে যেন চাপা থাকা গরম ছাইয়ে ফুঁ দিচ্ছেন অনেকে। যা বিতর্কটাকে আরও উসকে দিচ্ছে। এবার সেই তালিকায় নাম লেখালেন দেশের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। জাতীয় দলের এই প্রাক্তন নির্বাচক মনে করেন যে, এমন অবস্থায় বোর্ড প্রেসিডেন্ট সৌরভের উচিত অতীত থেকে শিক্ষা নিয়ে বিরাটের পাশে দাঁড়ানো।

আজাদ বলেন, ‘চ্যাপেলের সময় তৈরি হওয়া বিতর্ক সৌরভকে অনেকটাই কোণঠাসা করে দিয়েছিল। তখন আমি দলের নির্বাচক ছিলাম। সেই সমস্যার সময় আমি ওর পাশে দাঁড়িয়ে ছিলাম। সৌরভ নিজে যখন এমন সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন তখন ওর উচিত ছিল যে আগেই বিরাটের সঙ্গে কথা বলা। আর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে বিষয়টাকে সমাধান করা’।

পাশাপাশি, তিনি আরও বলেন যে, ‘বিষয়টাকে বিসিসিআই অন্যভাবে সমাধান করে নিতে পারত। তাহলে আর জল এতদূর গড়াতো না। বিশেষ করে বোর্ড সভাপতি সৌরভ নিজেও একদা জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তাই ওর থেকে এই বিষয়টা কেউই ভালো বুঝতে পারবে না। এই বিষয়টা একেবারেই জনসমক্ষে আসা উচিত হয়নি। নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত ছিল’।      

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর