‘পাত্র চাই’ পোস্টে ক্লিক করলেই প্রতারণার শিকার হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি : পাত্রীর খোঁজ করতে গিয়ে মহাবিপদ। ‘পাত্র চাই’ বিজ্ঞাপনে পোস্ট দেখে প্রতারিত হয়েছেন বহু মানুষ। ‘পাত্র চাই’ বলে একটি বিজ্ঞাপন দেওয়া হয় ফেসবুকে। পোস্টদাতার তরফে দাবি করা হয় পাত্রী হলেন ইতালিফেরত তরুণী, বয়স ২৯ বছর। ইতালিতে তাঁর কফির ব্যবসা আছে। বিয়ের পর স্বামীকে নিয়ে ইতালিতে চলে যাবেন। এমনটাই দাবি করা হয় ঐ পোস্টে।

এখানেই শেষ নয়, পোস্টটিতে আরও বিস্তারিত জানার জন্য একটি লিঙ্ক দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল ঐ লিঙ্কে ক্লিক করলেই তা চলে যাচ্ছে অন্য সাইটে। ক্লিক করলেই জুয়া,বিদেশি মুদ্রা বিনিময়, ক্রিপ্টোকারেন্সির মত বিভিন্ন সাইটে চলে যাচ্ছে। ফলে এতে প্রতারিত হয়েছে বহু মানুষ।

এই নিয়ে অরাজনৈতিক অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব জানিয়েছে, গত জুলাই থেকে বিভিন্ন ফেসবুক পেজে ‘ইতালিফেরত এই পাত্রীর জন্য পাত্রের সন্ধান’ চেয়ে অন্তত ৩৫টি পোস্ট মিলেছে। এসব পোস্টের বিষয়বস্তু প্রায় একই। পোস্টে কখনো বয়স, জমির পরিমাণ ও ভিন্ন ভিন্ন পাত্রীর ছবি দিয়ে শিকার করা হচ্ছে।

এই নিয়ে সংস্থাটি গবেষণা করে জানিয়েছে,ফেসবুকে ‘পাত্র চাই’ লেখা ৪৩০টি পোস্টের সন্ধান মিলেছে।তাঁরা দেখেছে, এই ধরনের পোস্টে ক্লিক করলে ৯২ শতাংশ ক্ষেত্রে জুয়া বা বিদেশি মুদ্রা বিনিময়ের সাইটে নিয়ে যাওয়া হয়েছে।এই প্রতারণার সঙ্গে শতাধিক ফেসবুক পেজ, প্রোফাইল, গ্রুপ ও সংগঠনের হদিশ পেয়েছে সংস্থাটি।

৪৩০টি পোস্ট বিশ্লেষণ করে আরও দেখা গিয়েছে, এগুলো ১১ হাজারের বেশি শেয়ার করা হয়েছে। এতে কয়েক হাজার মন্তব্য পড়েছে। পোস্টে ছিল দুই লক্ষের বেশি ‘রিঅ্যাকশন’। পোস্ট দেখে বহু মানুষ প্রতারিত হয়েছেন।পোস্টের কমেন্টে অনেকেই যোগাযোগের তথ্য চেয়েছেন। অনেকে নিজেদের ব্যক্তিগত ফোনের নম্বর দিয়েছেন যোগাযোগ করার জন্য।

পাত্রের সন্ধানে এসব পোস্টের কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মডেল বা জনপ্রিয় নারী ব্যক্তিত্বের ছবিও ব্যবহার করা হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, ৪৩০টি পোস্টে ১০১টি লিঙ্ক রয়েছে। এক লিঙ্ক একাধিক পোস্টের নিচে যুক্ত করা হয়েছে। এর মধ্যে ৮২টি লিংক জুয়া বা বিদেশি মুদ্রা বিনিময় সাইটে নিয়ে গেছে। এর মধ্যে ছয়টি লিঙ্ক ছিল ক্ষতিকর। এই ছয় লিংকে ক্লিক করলে তথ্য চুরি হওয়া ও ক্ষতিকর সফটওয়্যারে (ম্যালওয়্যার) আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল। এর মধ্যে ১৩টি লিঙ্ক তেমন ক্ষতিকর ছিল না। ১০১টি লিঙ্কের কোনোটিতেই পাত্রীর সঙ্গে যোগাযোগের জন্য কোনো ধরনের তথ্য দেওয়া ছিল না।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর