‘চরম পরিণতির জন্য তৈরি হও’ ইরানকে হুমকি আমেরিকা-ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই ইজরায়েলি হামলায় নিহত হয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তিন দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন তিনি। এই হত্যাকান্ডকে ঘিরে উত্তাল গোটা ইরান সহ লেবানন। এমনকী ইজরায়েলকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এই হত্যার প্রতিশোধ নেবে ইরান। অন্যদিকে ইজরায়েলকে বোমা জোগানে আমেরিকার সহায়তা আরও ক্ষোভ বাড়িয়েছে ইরানের। এমতাবস্থায় আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার (৩০ সেপ্টেম্বর) বর্তমান পরিস্থিতি আলোচনা করেছেন।এবার দুই মন্ত্রী ইরানকে কড়া ভাষায় বার্তা দিলেন।

হিজবুল্লাহর হাত থেকে ইজরায়েলের উত্তরাঞ্চলীয় কমিউনিটিকে রক্ষা করার জন্য সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে দুই মন্ত্রী একমত হয়েছেন। এইসময় দুই নেতাই সতর্ক করেছেন যে ইরান যদি সরাসরি ইজরায়েলে মিলিটারি হামলার চেষ্টা চালায় তাহলে দেশটিকে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে।

সম্প্রতি লেবাননজুড়ে হামলার পরিমাণ বাড়িয়েছে ইজরায়েলি বাহিনী। এদিকে কোন ঝুঁকি নিতে চাইছে না আমেরিকা। তাই মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা আরও বাড়াচ্ছে আমেরিকা। ইরান ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিনা- তা নিয়েও আলোচনা চলছে দুই দেশের মধ্যে(আমেরিকা ও ইজরায়েল)।

এমতাবস্থায় মধ্যপ্রাচ্যজুড়ে পুরো মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ইরানকে কড়া বার্তা দিল ইজরায়েল ও আমেরিকা। বিশ্লেষকরা বলছেন, নাসরুল্লাহ হত্যাকান্ডের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য আরও বেশি ধ্বংসাত্মক সংঘাতের দিকে যেতে পারে। সংঘাতে জড়াতে পারে ইরান ও আমেরিকাও।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি