রুটকে সরিয়ে শীর্ষস্থানের দখল নিলেন লাবুশানে, নেমে গেলেন বিরাট

ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করার জন্য বড়সড় পুরস্কার পেলেন মার্নাস লাবুশানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি অ্যাশেজের প্রথম দুই টেস্টে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করার জন্য বড়সড় পুরস্কার পেলেন মার্নাস লাবুশানে। টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠে এলেন তিনি। ক্রমতালিকার শীর্ষস্থানে সবার ওপরে থাকা জো রুটকে এক ধাক্কায় সরিয়ে দিলেন এই তরুণ অজি ব্যাটসম্যান। অ্যাশেজ শুরুর আগে র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে ছিলেন লাবুশানে।

প্রথম টেস্টে ৭৪ রানের ইনিংস তাঁকে পৌঁছে দিয়েছিল দ্বিতীয়স্থানে। তবে অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ১০৩ এবং ৫১ রানের ইনিংস তাঁকে শীর্ষে তুলে দিয়েছে।

এখনও পর্যন্ত কেরিয়ারের সেরা ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে একনম্বরে উঠেছেন লাবুশানে। আর দ্বিতীয়স্থানে থাকা জো রুটের পয়েন্ট হল ৮৯৭। তিন নম্বরে রয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। চারে আছেন কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। ভারতীয়দের মধ্যে এই তালিকার প্রথম দশে রয়েছেন মাত্র দু’জন। তাঁরা হলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। হিটম্যানের জায়গা হয়েছে পঞ্চমস্থানে। হাতে চোটের জন্য দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হতে চলা টেস্ট সিরিজে খেলতে পারছেন না তিনি। আর টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন সপ্তমস্থানে। একধাপ নেমে গিয়েছেন তিনি। তাঁর আগে রয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

অন্যদিকে, বোলারদের তালিকায় সবার ওপরে রয়েছেন অজি পেসার প্যাট কামিন্স। তিনি তাঁর জায়গা ধরে রেখেছেন। দ্বিতীয়স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে উঠে এসেছেন পাক বোলার শাহিন আফ্রিদি।

    

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির