স্কুলের ফি না দেওয়ার শাস্তি, ৫০ শিক্ষার্থীকে চড়া রোদে বসিয়ে রাখলেন অধ্যক্ষ

প্রখর গরম, খোলা মাঠে পুড়ছে শিক্ষার্থীরা, আর শাস্তি দেওয়া অবস্থায় শিক্ষার্থীদের ছবি তোলাতেই শিক্ষকের শান্তি! হ্যাঁ, যোগী রাজ্যে আবারও এমন ভয়ঙ্কর ঘটনা উঠে এলো সংবাদমাধ্যমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রখর গরম, খোলা মাঠে পুড়ছে শিক্ষার্থীরা, আর শাস্তি দেওয়া অবস্থায় শিক্ষার্থীদের ছবি তোলাতেই শিক্ষকের শান্তি! হ্যাঁ, যোগী রাজ্যে আবারও এমন ভয়ঙ্কর ঘটনা উঠে এলো সংবাদমাধ্যমে। দীর্ঘদিন স্কুলের ফি না দেওয়াই নির্যাতিত শিক্ষার্থীদের অপরাধ। ছবি এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে রীতিমতো। সামান্য মাস মাহিনার জন্যে শিক্ষার্থীদের সঙ্গে এমন অপরাধ নারকীয় ঘটনা বলাও কম হবে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার একটি স্কুলে। অভিযোগ, স্কুলের ওই শিক্ষার্থীদের ফি ঠিক সময়মতো পরিশোধ করেন নি তাঁদের অভিভাবকরা। সেই কারণেই ফি ওই স্কুলের অধ্যক্ষ প্রায় ৫০ টিরও বেশি শিক্ষার্থীকে স্কুলের বাইরে খোলা মাঠের মধ্যে প্রচণ্ড রোদে বসিয়ে রেখেছিলেন, এবং সেটাই তাঁদের শাস্তি বলে দাবি করেন অধ্যক্ষ। এমনকী, তিনি অভিভাবকদের সতর্ক করে একটি ভিডিও শ্যুট করেছেন, যেখানে বলা হয়েছে উপযুক্ত সময়ে স্কুলের মাহিনা না মেটালে ভবিষ্যতে তাঁদের বাড়িতে পাঠানো হবে। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের ইটোয়ার শ্যামরাজি উচ্চ বিদ্যালয়ের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং স্বাভাবিকভাবেই ক্ষোভের জন্ম দিয়েছে।

ঘটনাটিকে লজ্জাজনক উল্লেখ করে স্কুলের জেলা পরিদর্শক বলেছেন যে, তিনি স্কুলটি সরকারি নিবন্ধিত কিনা তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন। দুই মিনিটের ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্কুলের অল্পবয়সী ছেলে-মেয়েরা স্কুলের বাইরের মাঠে পরিচয় ও লজ্জা এড়াতে তাদের মুখ লুকিয়ে বসে রয়েছে। আর স্কুলের প্রিন্সিপাল শৈলেশ কুমার ত্রিপাঠীকে হিন্দিতে বলতে শোনা যায়, “তোমাদের সকল অভিভাবকদের সতর্ক করা হয়েছিল যে ফি জমা না দিলে তাঁরা যেন আর তাঁদের বাচ্চাদের স্কুলে না পাঠায়, কিন্তু তাঁরা শোনে নি আমার কথা। আমাকে কষ্ট দিতে আপনারা আবার তাদের স্কুলে পাঠিয়েছেন। আপনাদের কথার খেলাপের জন্যে এবার আপনাদের বাচ্চারা শাস্তি পাবে। আপনার খারাপ লাগলে এর জন্য আপনি দায়ী, আমি নয়। ব্যাঙ্ক আমার উপর ৫০,০০০ জরিমানা আরোপ করেছে এবং আপনাদের ফি দিয়ে সেটা আমি পরিশোধ করবে ভেবেছিলাম। আমি এই লোড নিতে পারব না। এবার থেকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ফি প্রদান না করলে, ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। যারা এই নিয়ম অনুসরণ করতে পারবেন, শুধুমাত্র তাঁরাই তাঁদের বাচ্চাদের এখানে পাঠাতে পারবেন। খেলাপি এবং ব্যাংক বলেছে যে আমি আমার জীবনের বাকি জন্য ১ টাকাও ঋণ পাব না।”

এরপরে একটি সংবাদমাধ্যমকে অভিযুক্ত অধ্যক্ষ জানিয়েছেন, যে সকল শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হয়েছে, তাঁদের ১০,০০০ টাকা করে স্কুলের মাযনা বাকি ছিল। তাই কারো যদি ভিডিওটি নিয়ে কোনও আপত্তি থাকে তাহলে তিনি দুঃখিত। তিনি আরও বলেন, “আমিও শিক্ষার্থীদের রোদে বসানো সমর্থন করি না, শুধুমাত্র অভিভাবকদের সতর্ক করার জন্যে ভিডিওটি দুই মিনিটের জন্য রেকর্ড করা হয়েছিল। আমরা অভিভাবকদের অনেকবার মনে করিয়ে দিয়েছি, কিন্তু আমরা কোন সাড়া পাইনি। কিছু শিক্ষার্থী রয়েছে যাদের চার বছরের ফি বাকি। আমি শুধুমাত্র তথ্য ভাগ করার জন্য পিতামাতার গ্রুপে ভিডিওটি শেয়ার করেছিলাম। কিছু অভিভাবক এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কারও খারাপ লাগলে আমি ক্ষমাপ্রার্থী, তবে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি তা কেবল আমরাই জানি।” সিদ্ধার্থনগরের স্কুল পরিদর্শক জানিয়েছেন, ভাইরাল ভিডিওটি তাঁর নজরে এসেছে। আমরা স্কুলটি সরকারি নিবন্ধিত কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।”

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!