গাজায় ইজরায়েলি বিমান হামলায় খতম হামাস সরকারের প্রধান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বড়সড় ধাক্কা খেল ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। গত জুলাইতে ইজরায়েলি সেনার বিমান হামলায় মারা গিয়েছিলেন হামাস প্রধান। আর এবার ইজরায়েলি ঘাতক বাহিনীর হামলায় প্রাণ হারালেন গাজায় হামাস সরকারের প্রধান রাভি মুশতাহা। তাঁর সঙ্গেই হামাসের আরও দুই সিনিয়র নেতা প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার ইজরায়েলি  সেনাবাহিনীর তরফে এমন দাবি জানানো হয়েছে। যদিও ইদানিং সময়ে নন, তিন মাস আগে চালানো হামলাতেই প্রাণ হারিয়েছেন রাভি মুশতাহাসহ হামাসের আরও দুজন সিনিয়র নেতা।

গত বছরের ৭ অক্টোবর আচমকাই ইজরায়েল জুড়ে হামলা চালায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। সহস্রাধিক ব্যক্তিকে হত্যা এবং আড়াই শ’র মতো মানুষকে বন্দি করে নিয়ে আসেন হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিন থেকেই গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে ইজরায়েলের সেনাবাহিনী। গত এক বছর ধরে সেখানে নির্বিচারে আকাশ ও স্থল পথে হামলা চালিয়ে আসছে। ইজরায়েলি সেনার হামলায় এখনও পর্যন্ত  ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গোটা বিশ্বই ইজরায়েলের ওই আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে। যদিও আমেরিকাকে পাশে পাওয়ায় ফিলিস্তিনি নিধন যজ্ঞ চালিয়ে যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের সেনারা।

এদিন ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তিন মাস আগে এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন গাজায় হামাস সরকারের প্রধান রাভি মুশতাহা- সহ হামাসের আরও দুজন সিনিয়র নেতা। তাঁরা হলেন সামেহ আল–সিরাজ ও সামি উদেহ। এঁদের মধ্যে সামেহ আল-সিরাজ হামাসের রাজনৈতিক ব্যুরো নিরাপত্তা দেখভালের দায়িত্বে ছিলেন। আর সামি উদেহ হামাসের একজন কমান্ডার ছিলেন।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?