মহিষাদলের ঐতিহ্যবাহী রায়বাড়ির দুর্গাপুজো ৪৫১ বছরে পদার্পণ করল

Share:

নিজস্ব প্রতিনিধি,মহিষাদল: ৪৫১ বছরে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রায়বাড়ির দুর্গাপুজো। রায়বাড়িতে আগে দুর্গাপুজো হত ঘটে। ১৯৭৪ সালে সেই রীতি ভাঙেন ধীরেন্দ্রনাথ রায়(Dhirendra Roy)। রায়বাড়ির বর্তমান পুজো কর্তা দেবদুলাল রায়ের দাদু ছিলেন ধীরেন্দ্রনাথ রায়। তিনিই প্রথম রায়বাড়ির মা দুর্গাকে মৃন্ময়ী রূপ দেন। মহিষাদলের বাসুলিয়ার রায়বাড়ির পুজোর ইতিহাস এলাকাবাসীর কাছেও বেশ গর্বের। আর খোদ রায়বাড়ির সদস্যদের কাছে দুর্গাপুজোর অর্থ গোটা পরিবারের মহামিলন ও জমিয়ে আড্ডা।

ওই পরিবারের বর্তমান সদস্য দেবদুলাল রায় জানান,’তমলুকের বঁইচবাড়ির রাজা নারায়ণ রায়বাহাদুরের(Raj Narayan Bhadur) বংশধর আমরা৷ জমিদারি রক্ষার জন্য পূর্বপুরুষরা মহিষাদলে চলে আসেন৷ সেই সময় থেকে চলছে পারিবারিক এই দুর্গাপুজো৷ এলাকার প্রাচীন পুজো হিসাবে পরিচিত আমাদের বাড়ির পুজো। শুরুতে রায় পরিবারের দুর্গা আরাধনায় ঘট পুজো হত। দীর্ঘ কয়েকশো বছরের এমন প্রচলিত রীতির-ভঙ্গ ঘটল ১৯৭৪-এ। সেই বছর প্রথম মাটির প্রতিমা গড়ে শুরু হয় দুর্গাপুজো৷’

বাসুলিয়ার রায় বাড়ির সেই পুজোতে এখনও আয়োজনের কোনও ত্রুটি থাকে না। পুজো শুরু হয় ষষ্ঠীতে৷ অষ্টমীতে রীতি মেনে কলা, আখ, কুমড়ো ও লেবু বলি দেওয়া হয়৷ নবমীর কুমারী পুজো ঘিরে এলাকার মানুষের ঢল নামে৷ রাতে পুজোর ক’দিন বাহারি আলোয় সেজে ওঠে রায়বাড়ির ঠাকুরদালান।

এই বনেদি বাড়ির পুজোয় ভোগের আয়োজন অবশ্যই বিশেষ ব্যাপার৷ আগে ২০ হাজার মানুষ ভোগ খেতেন৷ এখন দেড় থেকে দু’হাজার মানুষের আয়োজন থাকে৷ নবমীতে এই অন্নভোগ বিতরণ করা হয়৷ পরিবারের আত্মীয়-স্বজন যাঁরা দূরে থাকেন, পুজোর টানে সকলেই বাড়িতে ফেরেন৷ গোটা রায় পরিবার ও স্থানীয়রা সক্কলে মিলে পুজোর কটা দিন বেশ জমিয়ে আড্ডায় মাতেন৷ হয় সিঁদুর খেলা , ধুনুচি নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে