ব্যর্থ মোদির ‘ডাবল ইঞ্জিন’ ! হরিয়ানা এবং জম্মু- কাশ্মীরে বিপুল ভোটে এগিয়ে কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়ে গিয়েছে  জম্মু- কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। আর সেই গণনার শুরুতেই দুই রাজ্য জুড়ে ঝড় তুলেছে কংগ্রেস। প্রাথমিক তথ্য অনুসারে, হরিয়ানার ৯০ টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস। এখন পর্যন্ত মোট ৬২ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি এগিয়ে ১৫ আসনে।

অন্যদিকে জম্মু- কাশ্মীরের ৯০ টি আসনের মধ্যে এগিয়ে কংগ্রেস- এনসি জোট। এখন ও পর্যন্ত  জোট  এগিয়ে রয়েছে ৪৯ টি আসনে। আর বিজেপি এগিয়ে মাত্র ২৮ আসনে। এখান থেকেই স্পষ্ট যে বিজেপি জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা উভয় ক্ষেত্রেই বড় ধাক্কা খেতে চলেছে। আর তাতে একথা বলা  যায় যে, লোকসভার মত বিধানসভা নির্বাচনেও ব্যর্থ হতে চলেছে  মোদির ‘ডাবল ইঞ্জিন’ সরকারের দাবি।

উল্লেখ্য, ২০১৪ সালের পর জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচন নানা দিক থেকে  তাৎপর্যপূর্ণ। ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোটবদ্ধভাবে এই নির্বাচনে লড়ছে । আর নির্বাচনে একাই লড়তে হচ্ছে বিজেপিকে। অন্যদিকে, গত ১০ বছরে হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি। তাই তৃতীয়বার ফের ক্ষমতায় আসতে পারে কিনা পদ্ম শিবির সেইদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১