অপূর্ব সৌন্দর্য!  ৫০০ কুইন্টাল ফুলে সাজনো হল মাতা বৈষ্ণো দেবীর মন্দির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে নবরাত্রি। আর এই সময় জম্মু ও কাশ্মীর থেকে প্রায় ৪৩ কিমি দূরে মাতা বৈষ্ণো দেবীর মন্দির সাজাল ৫০০ কুইন্টাল ফুল দিয়ে। মন্দিরকে সুন্দর করে সাজাতে  বিদেশ থেকে আনা হয়েছে বহু ফুল। জানা গিয়েছে, বিদেশ থেকে আনা ফুলের মধ্যে রয়েছে হাইড্রেনজা মিক্সড, কিং প্রোটিয়া পিঙ্ক, কেপ বাকেট, হাইপারিকাম বেরি রেড, ব্যাঙ্কসিয়া মিক্সড, সিম্বিডিয়াম এবং টিউলিপস ছাড়াও ইতালিয়ান রাসকাস এবং সিলভার ডলার।

ঠিক তেমনি দেশীয় ফুলের মধ্যে রয়েছে গোলাপ, কার্নেশন, লিমোনিয়াম, চন্দ্রমল্লিকা, জারবেরা, হাইড্রেঞ্জা, এশিয়াটিক লিলি সহ একাধিক ফুল । আর এই কুইন্টাল কুইন্টাল ফুলের জন্যই অপূর্ব সুন্দর লাগছে মাতা বৈষ্ণো দেবীর মন্দির। নবরাত্রির জন্য হাজার হাজার ভক্তরা  প্রতিদিন আসছেন  বৈষ্ণো মাতাকে দর্শন করতে।

উল্লেখ্য, মাতা বৈষ্ণো দেবীর মন্দির পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় স্থান। সারা বছর হাজার হাজার মানুষ আসেন পুজো দিতে। কারণ, কথিত আছে এই মন্দিরটি সমস্ত শক্তিপীঠের মধ্যে সবচেয়ে পবিত্র । এখানে  সতীর মাথার  খুলি পড়েছিল। তবে এই গুহা নিয়ে পুরাণে আরেক রকমের ব্যাখ্যাও রয়েছে। সেখানে বলা হয়েছে, এই গুহা দিয়ে প্রবাহিত হয়েছেন মা গঙ্গা। ফলে এখানকার জলে নিজেদেরকে শুদ্ধ করে থাকেন  পুণ্যার্থীরা।

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন