SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য সুখবর! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে স্পেশালিস্ট অফিসার (SO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৭৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা SBI-এর সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬।

কোন কোন পদে নিয়োগ?

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৭৭টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা হল—

Assistant Manager – Engineer (Fire): ১৭টি পদ।

Manager (Security)/Deputy Manager (Security): ৬০টি পদ।

শিক্ষাগত যোগ্যতা

পদ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আলাদা।

– Assistant Manager – Engineer (Fire): এই পদের জন্য প্রার্থীদের National Fire Service College (NFSC), নাগপুর থেকে Fire Engineering-এ B.E ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও Safety and Fire Engineering অথবা Fire Technology and Safety Engineering-এ B.E/B.Tech ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমতুল্য চার বছরের Fire Safety ডিগ্রি, Institution of Fire Engineers-এর Graduate Membership অথবা NFSC-এর Divisional Officers Course থাকলেও আবেদন করা যাবে।

– Manager/Deputy Manager (Security): এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আবেদন ফি

আবেদন করার সময় প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফি জমা দিতে হবে।

জেনারেল / OBC / EWS: ৭৫০ টাকা।

SC / ST: কোনও আবেদন ফি লাগবে না।

বেতন

এই নিয়োগের নির্দিষ্ট বেতন কাঠামো জানতে সংশ্লিষ্ট পদের সরকারি বিজ্ঞপ্তি দেখে নেওয়া প্রয়োজন। পদ ও গ্রেড অনুযায়ী বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারিত হবে।দুটি পদের ক্ষেত্রেই বয়সসীমা এবং নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত জানতে SBI-এর পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে। আবেদন করার আগে প্রার্থীদের সমস্ত শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কীভাবে আবেদন করবেন?

প্রথমে SBI-এর সরকারি ওয়েবসাইট sbi.bank.in-এ যেতে হবে।হোমপেজ থেকে ‘Careers’ বিভাগে ক্লিক করতে হবে।সংশ্লিষ্ট Specialist Officer Recruitment বিজ্ঞপ্তিটি খুলতে হবে।অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নথিপত্র আপলোড করতে হবে।প্রযোজ্য আবেদন ফি জমা দিতে হবে।সব তথ্য যাচাই করে আবেদনপত্র জমা দিতে হবে।ভবিষ্যতের প্রয়োজনে আবেদনপত্রের কপি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে।ব্যাঙ্কিং সেক্টরে সরকারি চাকরির সুযোগ খুঁজছেন এমন যোগ্য প্রার্থীদের জন্য SBI-এর এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই