আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরিয়ানার ভোটে  বিপর্যয়ের জন্য নাম না করে হুদাদের নিশানা রাহুলের

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় কংগ্রেসের। আর তা নিয়ে বৃহস্পতিবার কংগ্রেস নেতৃত্ব রাজ্য নেতাদের সঙ্গে পর্যালোচনা  বৈঠক হয়। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন  রাহুল গান্ধি। বৈঠকের পর তিনি জানান, ‘ পুরো নির্বাচনে দলের স্বার্থ গৌণ এবং নেতাদের স্বার্থ প্রাধান্য পেয়েছে। ‘

জানা গিয়েছে, এদিনের পর্যালোচনা  বৈঠকে উপস্থিত ছিলেন না ভূপিন্দর হুদা, কুমারী শৈলজা, রণদীপ সুরজেওয়ালা, অজয় যাদব এবং উদয় ভানের মতো হরিয়ানা  কংগ্রেসের শীর্ষ নেতারা । তাই  নাম না করেই তাদেরকে আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। শুধু তাই হরিয়ানার নেতৃত্বের উপর বিরক্ত হয়েছেন  বিরোধী দলনেতা।  অন্যদিকে  সূত্রের খবর, হরিয়ানা  নির্বাচনের ফলাফল তদন্তের  জন্য  একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে।  যা শিগগিরই ঘোষণা করতে চলেছে কংগ্রেস।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরের ৯০ টি আসনের মধ্যে  কংগ্রেস-এনসি জোট ৪৯টি এবং বিজেপি পেয়েছে ২৯টি আসন।  আর তাতেই জয়ী হয় জোট ।  তবে  হরিয়ানা বিধানসভা  নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে এগিয়ে যায় বিজেপি। ৯০ টি আসনের মধ্যে  কংগ্রেস  ৩৭টি আসন এবং বিজেপি পেয়েছে ৪৮ টি আসনে জয়ী হয় গেরুয়া শিবির। আর এই ফলাফলের পরেই সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ